আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু মার্চে

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু মার্চে

আগামী মার্চ মাসের শেষ দিকে রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের নির্মাণকাজ শুরু হবে। এই দুই ইউনিট থেকে বিদ্যুৎ আসবে ১৩২০ মেগাওয়াট।

রোববার সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বাসস প্রতিনিধি সরেজমিন প্রকল্প এলাকা পরিদর্শন করে জানান, প্রকল্পের ৯১৫ একর জমির মাটি ভরাটকাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

প্রকল্প এলাকা ঘিরে উঁচু বেষ্টনী দেয়াল, প্রকল্পের ভেতরে বেশিরভাগ কাশবন তৈরি, ৫টি পর্যবেক্ষণ টাওয়ার, অফিস ও আবাসন এবং কর্মকর্তাদের ছোট আবাসন এবং কেয়ারটেকারদের বাসস্থান নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

মহাসড়ক থেকে বিদ্যুৎকেন্দ্রের দিকে নতুন ৬ কিলোমিটার সড়ক ধরে শত শত শ্রমিক বিদ্যুৎকেন্দ্রে কাজের জন্য ছুটছেন। তারা সিমেন্টের ব্লক তৈরি করছেন, ইট, পাথর নামাচ্ছেন এবং জেটি থেকে অন্যান্য নির্মাণ সামগ্রী নামাচ্ছেন।

বিদ্যুৎকেন্দ্রের জন্য মূল প্লান্টের পশ্চিম পাশে পশুর নদীতে দুটি পন্টুন ও জেটি স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লি. (পিভিটি) অতিরিক্ত মহাব্যবস্থাপক অরুণ চৌধুরী বাসসকে বলেন, বিদ্যুৎকেন্দ্র ঘিরে নিরাপত্তা দেয়াল কনক্রিটের ব্লক দিয়ে তৈরি হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রামপাল উপজেলার রাজনগর ও গৌরঙ্গা ইউনিয়নের সাপমারী-কাটাখালী এবং কাইগর্দাশকাঠি মৌজার ৯১৫ একর জমির ওপর বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির উদ্যোগে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার বিদ্যুৎ প্রকল্প নির্মাণে ২০১২ সালের অক্টোবরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (পিভিটি) লিমিটেড (বিআইএফপিসিএল) সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

বিআইএফপিসিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক বিনোদ ভ্যায়ার বাসসকে বলেন, আগামী মাসের শেষনাগাদ মূল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি.

শেয়ার করুন

পাঠকের মতামত