আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সংস্কারপন্থিদের সুযোগ দিচ্ছেন খালেদা জিয়া

সংস্কারপন্থিদের সুযোগ দিচ্ছেন খালেদা জিয়া

এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আলাদা বলয় তৈরির কাজে নিয়োজিত থাকা ‘সংস্কারপন্থি নেতা’দের ক্ষমা করে ফের দলে ডাকছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাতে সংস্কারপন্থি দুই নেতাকে ডেকে তাদের সঙ্গে একান্তে কথা বলেছেন বিএনপি নেত্রী।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, এরই ধারাবাহিকতায় আরো এমন নেতাদের নিয়ে বসবেন বিএনপি নেত্রী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে জানিয়েছেন, দলের দুই নেতা জহির উদ্দিন স্বপন এবং প্রাক্তন সাংসদ সর্দার সাখাওয়াত হোসেন বকুল গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে গুলশান কার্যালয়ে এসে কথা বলেছেন।

প্রাক্তন এই দুই নেতা এক-এগারোর সময়ে সংস্কারপন্থি অংশের সঙ্গে গলা মেলান। স্বাভাবিক পরিস্থিতি সৃষ্ট হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংস্কারপন্থি অংশের নেতাদের দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা রাখেননি।

বিএনপি নেত্রীর সঙ্গে কী নিয়ে কথা হয়েছে জানতে চাইলে জহির উদ্দিন স্বপন রাইজিংবিডিকে বলেন, ‘ম্যাডাম খুবই স্নেহসুলভভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন। কিছুটা মান-অভিমান ছিল, এখন আর নেই। আমরা ম্যাডামকে বলেছি, বিশেষ পরিস্থিতিতে আমাদের ভুল হয়ে গেছে। এজন্য আমরা লজ্জিত, দুঃখিত। ম্যাডাম বলেছেন, যা হওয়ার তা হয়েছে।  এখন কাজে নেমে পড়ো। দলকে ঐক্যবদ্ধ করো।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘ম্যাডাম আমাদের সঙ্গে অনেক বিষয় নিয়েই কথা বলেছেন। আমরাও অতীতের কর্মকাণ্ড নিয়ে যে অনুতপ্ত সেটিও তাকে জানিয়েছি। তিনি সন্তানের মতো আমাদের ছায়া দিয়েছেন। বলেছেন, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।’

শেয়ার করুন

পাঠকের মতামত