আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রবাসীরা সাত দিনে পাসপোর্ট পাবেন

প্রবাসীরা সাত দিনে পাসপোর্ট পাবেন

আবেদনের সাত দিনের মধ্যে প্রবাসীরা পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, খুব শিগগিরই আমরা এ কাজ শুরু করতে যাচ্ছি। এ লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফেড-এক্সের সঙ্গে চুক্তি করা হয়েছে।

শনিবার দুপুরে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয়ে বহির্গমন ও পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কাছে পাসপোর্ট পাঠানো হতো। এতে দুই থেকে তিন মাস সময় লাগত। এই চুক্তি কার্যকরের মাধ্যমে এখন তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসে পাসপোর্ট পৌঁছে যাবে। সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রবাসীদের দ্রুত পাসপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তবে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন এটি না পায়, সে ব্যাপারে আমরা সজাগ আছি। এজন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। পাশপাশি গ্রহীতা দেশের বাইরে গিয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

স্বাগত বক্তব্যে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজওয়ান অধিদপ্তরের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জনবল বৃদ্ধি ও অধিদপ্তরের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানান।

২০১৬ সালে ১৪ জন কর্মকর্তা এবং ১৮ জন কর্মচারী শ্রেষ্ঠ সেবাদাতা হিসেবে বিবেচিত হয়েছেন বলে জানান মাসুদ রেজওয়ান। পাসপোর্টে জালিয়াতি বন্ধ করতে শিগগিরই চিপসংবলিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট তৈরি করা হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা অধিদপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত