আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সাজা হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা : মওদুদ

সাজা হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা : মওদুদ

‘মিথ্যা মামলায় সাজা হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে শুধু অংশগ্রহণই নয়, বরং নির্বাচন সময়ে দলের ও জোটে নেতৃত্বও দিতে পারবেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। `পিলখানার ট্রাজেডি : সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

মওদুদ বলেন, ‘আজকে একটা ধারণা পরিষ্কার করে বলে দেই, বেগম খালেদা জিয়ার যদি সাজা হয়ে যায় তাহলে উনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না- এটা সঠিক কথা নয়। পরিষ্কার করে বলছি, মিথ্যা মামলায় খালেদা জিয়ার যদি সাজাও হয় তাহলে তার জনপ্রিয়তা আরও অনেক বেড়ে যাবে। এটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন না।’

তিনি বলেন, ‘ধরে নিলাম, মিথ্যা মামলায় খালেদা জিয়ার সাজা হয়ে গেলো, ভালো কথা। সাজা হয়েছে, আমরা আপিল ফাইল করবো। আপিল হল যে বিচার হয়েছে এর ধারাবাহিকতা। তখন আমরা তার জন্য জামিন নেবো। বেগম খালেদা জিয়ার সাজা হলেও নির্বাচনে তিনি সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। শুধু প্রতিদ্বন্দ্বিতাই নয়, বরং তিনি দল এবং জোটের নেতৃত্ব দিতে পারবেন। উনি যদি সাজা প্রাপ্ত হয়ে যান তাহলে তিনি আগামী তিন বছর বা সাত বছর জেলখানায় থাকবেন, এটা হয় না। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপিল ফাইল করার পরপরই আমরা জামিনের জন্য দরখাস্ত করবো। এবং সাধারণত তিন বছর সাজা হলে এমনিতেই তো জামিন হয়। আর সাত বছর সাজা হলে অল্প কিছুদিনের ব্যবধানে জামিন নিশ্চিত হবে। খালেদা জিয়া জেলখানা থেকে আবার মুক্ত হয়ে ফিরে আসবেন। এটাই হল কথা। কিন্তু এটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা কথা বার্তা হচ্ছে।’

পিলখালা ট্যাজেডি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘এই হত্যাকাণ্ড বিশাদময়, বিচার কিছু হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে যারা এ হত্যাকাণ্ডের পেছনে ছিল, তাদের কিন্তু বিচার এখনও হয় নাই। এটা একটা বিরাট রহস্য। যে ৫৭ জন অফিসার যাদের বেশি ভাগের ছিল ব্রাইট অফিসার। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে ছিল। তখনকার সরকারের সময় যে অবহেলা দেখিয়েছেন এই হত্যাকাণ্ড নিবারণের ব্যাপারের সেটা আমরা সবাই জানি। এখনও এই প্রশ্ন থেকেই গেছে। এ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। কারা এর পেছনে জড়িত ছিল। কি উদ্দেশ্যে ও ষড়যন্ত্র ছিল।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত