আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের আহ্বান নৌমন্ত্রীর

২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের আহ্বান নৌমন্ত্রীর

২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

রবিবার দুপুরে সেগুনবাগিচার স্বাধীনতা হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শাজাহান খান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বিশ্বের গণহত্যার ইতিহাসের এক উদাহরণযোগ্য স্মরণীয় দিন। ওই রাতে পাকিস্তানি হানাদার সেনাবাহিনী কাপুরুষের মত রাতের অন্ধকারে ঘুমন্ত বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। সামরিক শাসক ইয়াহিয়ার নির্দেশে, জেনারেল টিক্কা খানের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে সামরিক অভিযান চালায়, যা ইতিহাসের জঘন্য ও নৃশংসতম নির্মম গণহত্যা। তাই অন্য যে কোন দিনের চেয়ে এই দিনটি শুধু বাঙ্গালি জাতির কাছেই নয়। এটা ছিল বিশ্ব সভ্যতার জন্য এক কলংকজনক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র। ২৫ মার্চ রাতেই বাংলাদেশে প্রায় এক লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ভয়াবহ ঘটনা।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৯ মাসে ৩০ লাখ নিরপরাধ নারী-পুরুষ-শিশুকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা সৃষ্টি করেছিল সেই বর্বর ইতিহাস, যা নিষ্ঠুরতা ও সংখ্যার দিক দিয়ে ১৯৩৩-৪৫ সালে ইহুদী হলোকাস্ট ও ১৯৪৪ সালে রুয়ান্ডার গণহত্যাকেও অতিক্রম করে গেছে। তাদের সংঘটিত গণহত্যা, ধর্ষণ ,লুন্ঠন, অগ্নিসংযোগ সবই ১৯৪৮ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত ‘জেনোসাইড কনভেনশন’ শীর্ষক ঐতিহাসিক সিদ্ধান্তে বর্ণিত সংজ্ঞায় গণহত্যার চূড়ান্ত উদাহরণ।

মন্ত্রী বলেন, জাতীয় সংসদের চলতি অধিবেশনে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা ও জাতিসংঘসহ আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগে নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দর মধ্যে বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা ও শ্রমিক নেতা আলাউদ্দিন, আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত