আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দেশের প্রথম সৌর সাইলো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম সৌর সাইলো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার শান্তাহারে ২৫ হাজার মেট্টিক টন খাদ্য শস্য ধারন ক্ষমতা সম্পন্ন মাল্টিস্টোরিড ওয়্যারহাউজ (সাইলো) উদ্বোধন করেছেন।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) সহযোগিতায় প্রায় ২শ’ ৩২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে খাদ্য অধিদফতর এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সাইলোটি নির্মাণ করে। এটি সৌরশক্তির সাহায্যে পরিচালিত হবে এবং এখানে সারাবছর খাদ্যশস্য মজুদ থাকবে।

এই সাইলোটিতে খাদ্যশস্য সারাবছর একটি নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব হবে বিধায় এতে খাদ্যগুণ অটুট থাকবে।

প্রধানমন্ত্রী সাইলোটি ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, তাঁর সরকার খাদ্য মজুদ বাড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ২০২১ সাল নাগাদ দেশ শতভাগ খাদ্য মজুদের সক্ষমতা অর্জন করবে বলেও প্রধানমন্ত্রী এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এ সময় সাইলো প্রাঙ্গণে একটি আম গাছের চারাও রোপণ করেন।

আজ সকালেই বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ায় পৌঁছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যেসব প্রকল্প উদ্বোধন করছেন সেগুলো হচ্ছে- নন্দিগ্রাম উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন ও হলরুম; শাহজাহানপুর থানা ভবন, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ভবন, শাহজাহানপুর; শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সোনাতলা উপজেলার সিচারপাড়া-৩ গুচ্ছগ্রাম, সারিয়াকান্দি উপজেলার ১২টি আশ্রয়ণ প্রকল্প, আদমদিঘী উপজেলায় সোলার প্যানেলযুক্ত পাতকুয়ার মাধ্যমে সেচ কার্যক্রম, জেলা পরিবার পরিকল্পনা অফিস ভবন এবং বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

যে সব প্রকল্পের ভিত্তিপস্তর স্থাপন করবেন সেগুলো হচ্ছে- সারিয়াকান্দি মহাসড়কে খৈলসাকুড়ি সেতু, বগুড়া-সারিয়াকান্দি মহাসড়কে জয়ভোগা সেতু, বগুড়া-সারিয়াকান্দি মহাসড়কে হাটফুলবাড়ী সেতু, কৃষিপণ্য বাজারজাতকরণে সোনাতলা উপজেলায় ১০ কি. মি. রাস্তা; কৃষিপণ্য বাজারজাতকরণে সারিয়াকান্দি উপজেলায় ১০ কি.মি রাস্তা, বগুড়া প্রেসক্লাব ভবন এবং সোনাতলা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত