আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নতুন ইসিও রক্তাক্ত পথে : রিজভী

নতুন ইসিও রক্তাক্ত পথে : রিজভী

নতুন নির্বাচন কমিশনও রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘কাজী রকিবউদ্দিন এর পদাঙ্ক অনুসরণ করে প্রধান নির্বচান কমিশনার (সিইসি)-সহ পুরো নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যে বড় বড় বুলি ঝেড়েছেন তা বাস্তবায়নের সম্পূর্ণ উল্টো চিত্রই দেশবাসী প্রত্যক্ষ করছে।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘গতকাল (রবিবার) সিলেটে ওসমানী নগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন কিশোর নিহত এবং ২৫ জন আহত হয়েছে। এছাড়া আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য দেশের মাত্র কয়েকটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়া, পাবনাসহ অন্যান্য স্থানে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে মনোনয়নপত্র দাখিলে বাধাসহ নির্বাচনী প্রচারণায় ভাংচুর, হামলা এবং প্রার্থীদের জীবননাশের হুমকিও দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকাগুলোতে নৈরাজ্যকর ও রক্তক্ষয়ী পরিবেশ বিরাজ করছে। লাশ পড়তে শুরু করেছে। বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষ থেকে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়গুলোতে এসব বিষয় নিয়ে অভিযোগ করা হলেও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। নতুন সিইসি’র অধীনে কমিশনের কর্তৃত্বে নির্বাচনী রক্তাক্ত সহিংসতার তাপমাত্রা যেন আরও বৃদ্ধি পেয়েছে।’

রকিব উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে তুলনা প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘বর্তমান কমিশন হচ্ছে মুদ্রার এপিট-ওপিট’।

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ মন্ত্রী-নেতারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আগাম মন্তব্য করতে শুরু করেছেন। ক্ষমতাসীনদের আজ্ঞাবাহী হয়ে আইনি প্রক্রিয়ার নামে দেশের একজন জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতে পারবে না। বিএনপি চেয়ারপারনের নামে যে মামলা দায়ের করা হয়েছে সেটি মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা নির্ধারিত। এই উদ্দেশ্যপ্রণোদিত মামলার কোন গ্রহণযোগ্যতা জনগণের কাছে নেই।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত