আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নজিরবিহীন জনদুর্ভোগের পর ধর্মঘট প্রত্যাহার

নজিরবিহীন জনদুর্ভোগের পর ধর্মঘট প্রত্যাহার

নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের আহ্বানের পর রাজধানীসহ সারা দেশে যান চলাচল শুরু হয়েছে।

যাত্রাবাড়ী ও সায়েদাবাদ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস রাজধানী ছেড়ে যাচ্ছে। গাবতলী ও মহাখালী থেকেও বাস চলাচল করছে। বাস টার্মিনালগুলোতে টিকিট কাউন্টার খুলেছে।

বুধবার দুপুরে ঢাকা থেকে পাশ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ, গাজীপুর, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইলের উদ্দেশে বাস ছেড়ে গেছে। গুলিস্তানে কথা হয় নারায়ণগঞ্জের বাসিন্দা সুমন দাসের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, গুলিস্তান থেকে বিভিন্ন রুটে গাড়ি ছেড়ে গেছে। আমি উৎসব পরিবহনের টিকিট সংগ্রহ করে নারায়ণগঞ্জ যাচ্ছি।

উৎসব পরিবহনের সুপারভাইজার রহমত আলী বলেন, বুধবার দুপুর ৩টা থেকে গাড়ি চলছে। যাত্রীর প্রচুর চাপ। ১০ মিনিট পর পর গাড়ি ছেড়ে যাচ্ছে। নির্ধারিত ভাড়াই নিচ্ছি। আমরা কারো কাছ থেকে বাড়তি টাকা নিচ্ছি না।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন রুটে বাস চলার পাশাপাশি গুলিস্তান, সায়েদাবাদ, মহাখালী, গাবতলী থেকে বিভিন্ন জেলার উদ্দেশে যাত্রীবাহী বাস ছেড়ে গেছে।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের আদালত। এই রায়ের প্রতিবাদে গত রোববার ভোর ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়, যা মঙ্গলবার ভোর ৬টা থেকে দেশব্যাপী পালিত হচ্ছে। গত ২৭ জানায়ারি রাতে শ্রমিক ফেডারেশনের নেতারা সারা দেশে যানবাহন চালানোর আহ্বান জানান। বুধবার দুপুরে পরিবহন ধর্মঘট প্রতাহার করা হয়।

এদিকে রাইজিংবিডির খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী ও নাটোরের প্রতিনিধিরা যান চলাচল শুরুর খবর নিশ্চিত করেছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত