আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিখোঁজের ৭ মাস পর হুম্মাম কাদেরকে ফিরত দিল ‘অজ্ঞাত বাহিনী’

নিখোঁজের ৭ মাস পর হুম্মাম কাদেরকে ফিরত দিল ‘অজ্ঞাত বাহিনী’

ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার ৭ মাসের মাথায় অবশেষে বাসায় ফিরেছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার (২ মার্চ) ভোর রাত ৩টার দিকে তাদের ধানমন্ডির বাসার কাছে রেখে গেছে অজ্ঞাত পরিচয়ের লোকজন।

হুম্মাম কাদের চৌধুরীর ফিরে আসার বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপরাগতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বাংলাদেশের ৩ রাজনৈতিক নেতার পুত্রদের নিখোঁজের উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের মাত্র ৫দিনের মাথায় সাত মাস ধরে নিখোঁজ থাকা হুম্মাম কাদের ফিরে এলেন।

আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছিল, গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেমের গুমের পেছনে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান।

ব্রিটিশ আইনজীবী ক্যাডম্যান বলেন, তিনি মনে করছেন এই তিনজনকে অপহরণ ও গুমের পেছনে ডিজিএফআইয়ের হাত রয়েছে এবং তারা বর্তমানে এই সংস্থাটির হাতেই বন্দী আছেন।

তিনি আরও বলেন, এই তিনটি গুমের ঘটনা একটির সাথে আরেকটির খুবই মিল রয়েছে। সরকার তাদের বিষয়ে কিছু বলতেও চায় না।

বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমের কল্যাণে হুম্মাম কাদের চৌধুরীর বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ ছবিতে (উপরে যুক্ত) দেখা যায় হুম্মাম বেশ শুকিয়ে গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ঢাকার আদালতপাড়া থেকে হুমাম কাদেরকে কে বা কারা তুলে নিয়ে যায় বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়। সে থেকেই তিনি নিখোঁজ ছিলেন হুমাম। একটি মামলায় হাজিরা দিতে তিনি তার মাকে নিয়ে আদালতে গিয়েছিলেন। আদালতের সামনের রাস্তা থেকে তাকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। তখন তার আইনজীবী অভিযোগ করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিতে পারে। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত