আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: গয়েশ্বর

দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না। শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

অন্যদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি কোনো প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না।

মৎস্যজীবী দলের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। পরে তিনি সাংবাদিকদের বলেন, একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারি দল নিজেরা ভোট চাইছে, অন্যদিকে বিএনপিকে আদালতের বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে। সামনের দিনে বিএনপির বড় বড় কর্মসূচি আসবে। সে কর্মসূচিতে বাধা দেওয়া হলে আরও কঠিন কর্মসূচি আসতে পারে।

অন্যদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দলের নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি কোনো প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নিবন্ধন বাতিল হয়ে যাবে—এমন ঝুঁকি নিয়ে বোকার মতো নির্বাচনে বিএনপি না আসার সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না।’

তবে বিএনপি নেতারা বলছেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। এই দাবি পুনর্ব্যক্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব বলেন, নির্বাচন কমিশনের যত ক্ষমতাই থাকুক, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত