আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যুক্তরাষ্ট্রের পর সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিল চীনও

যুক্তরাষ্ট্রের পর সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিল চীনও

যুক্তরাষ্ট্রের পর এবার সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিল চীন।

এ বছর সামরিক ব্যয় ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের সামরিক ব্যয় ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনার কথা জানান। তিনি পরমাণু অস্ত্রের সম্প্রসারণ করতে চান।

বেইজিংয়ে অনুষ্ঠেয় ন্যাশনাল পিপলস কংগ্রেসকে সামনে রেখে সামরিক ব্যয় বৃদ্ধির এ ঘোষণা দিল চীনা সরকার। তবে বড় কথা হলো, অর্থনৈতিক বিকাশের সঙ্গে সঙ্গে সামরিক শক্তিরও সম্প্রসারণ ঘটাতে কাজ করে যাচ্ছে এশিয়ার সর্ববৃহৎ এই অর্থনীতির দেশ।

চীনের ঘোষিত সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের বাজেটের চেয়ে এখনো কম। তবে চীনসম্পর্কিতত পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, এ বাজেটের প্রকৃত আকার অনেক বেশি।

ধারাবাহিক দ্বিতীয় বছরের মতো সামরিক বাজেট ১০ শতাংশের কম বাড়ানোর ঘোষণা দিল চীন। সাম্প্রতিক বছরগুলোতে এ ধারা অব্যাহত রেখেছে তারা।

চীনা সরকারের মুখপাত্র ফু ইং জানিয়েছেন, মোট সামরিক ব্যয়ের আকার হবে ২০১৭ সালের জিডিপির ১ দশমিক ৩ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে একই ধারা ধরে রেখেছে চীন।

রোববার ন্যাশনাল পিপলস কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় সামরিক বাজেট বাড়ানোর প্রকৃত পরিমাণ ঘোষণা করবেন চীনা প্রধানমন্ত্রী লি খেচিয়াং।

কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ২০১৮ সালে সামরিক ব্যয় ১০ শতাংশ বাড়াতে চান তিনি।

চীনের সামরিক স্থাপনা তৈরির হিড়িক ও নৌশক্তির সম্প্রসারণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা ব্যথার কারণ। এ ছাড়া দক্ষিণ চীন সাগরে সামরিক স্থাপনা বাড়ানোয় উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছিল সবচেয়ে বেশি, প্রায় ৬০০ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, যাদের সামরিক ব্যয় ছিল ২০০ বিলিয়নের কিছু বেশি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত