আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘আনসার আল ইসলাম’ নিষিদ্ধ

‘আনসার আল ইসলাম’ নিষিদ্ধ

জঙ্গি সংগঠন হিসেবে ‘আনসার আল ইসলাম’-কে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২ থেকে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করা হয়েছে। গত ১ মার্চ  আনসার আল ইসলাম নিষিদ্ধের গেজেট জারি করা হয়।

গত বছরের শেষের দিকে জঙ্গি সংগঠনটি নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আনসার আল ইসলামকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২ এর উপসচিব মো. নায়েব আলী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ‘সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে,  আনসার আল ইসলাম নামক জঙ্গি দল বা সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থি। ইতোমধ্যে দল বা সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

জঙ্গি সংগঠন হিসেবে আনসার আল ইসলামের বিরুদ্ধে গত বছর একাধিক জঙ্গি ও সন্ত্রাসী হামলা এবং একাধিক লেখক ব্লগার হত্যার অভিযোগ উঠে।

এটি আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন আল কায়দার আদর্শে গড়ে উঠা জঙ্গি সংগঠন। শুধু তাই নয়, আনসার আল ইসলাম উক্ত আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বাংলাদেশ শাখা বলেও দাবি করে।

জানা যায়, আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ হওয়ার পর এর সক্রিয় সদস্যরাই ‘আনসার আল ইসলাম’ নামে তৎপরতা চালায়। একাধিক হামলায় তাদের সদস্যদের জড়িত থাকার প্রমাণ মিলে। তারই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংগঠনটি নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানায়।

জঙ্গি সংগঠন হিসেবে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদত ই আল হিকমা, ২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ বাংলাদেশ, একই বছরের  ১৭ অক্টোবর ‘জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’ ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর এবং ২০১৫ সালের ২৫ মে আনসারুল্লাহ বাংলাকে টিম নিষিদ্ধ ঘোষণা করে।

শেয়ার করুন

পাঠকের মতামত