আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ ঘোষণা হচ্ছে

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ ঘোষণা হচ্ছে

২৫ মার্চেকে ‘গণহত্যা দিবস’ হিসাবে ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা।

তারা জানিয়েছেন, আগামী ১১ মার্চ এ সংক্রান্ত একটি প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হচ্ছে। একই দিনে প্রস্তাবটি গৃহীত হবে।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে শেষে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের বৈঠকে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার দাবি তুলেছেন নেতারা। আমরা আশা করছি, ১১ মার্চের সংসদ অধিবেশনেই প্রস্তাবের প্রেক্ষিতে ২৫শে মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হবে।’

এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি করছি। আশা করি ১১ তারিখে জাতীয় সংসদে ‘গণহত্যা দিবস’ হিসেবে তা গৃহীত হবে।’

জাতীয় পার্টি(মঞ্জু) মহাসচিব শেখ শহিদুল ইসলাম খান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াও সংবাদ সম্মেলনে আসন্ন সংসদ অধিবেশনে ২৫শে মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হবে বলে আশা প্রকাশ করেন।

বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে অভিযোগ করে নাসিম বলেন, ‘নির্বাচন পরিচালনা এবং নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধান হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে।’

বিএনপির নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দলের নিবন্ধই থাকবে না বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘নির্বাচনে আসা না আসা রাজনৈতিক দলের ব্যপার। এই নির্বাচনকে বাধাগ্রস্থ করার জন্য বিএনপি বিভিন্ন স্টাইলে কথা বলছে। এখনই ষড়যন্ত্র শুরু করেছে।’

এসময় নাসিম ৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ, ২৫ মার্চ, ২৬ মার্চে ১৪ দলের কর্মসূচি ঘোষণা করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত