আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘কুমিল্লা’ ছাড়া বিভাগের অন্য নাম মানব না : মোশাররফ

‘কুমিল্লা’ ছাড়া বিভাগের অন্য নাম মানব না : মোশাররফ

বিভাগের নাম ‘ময়নামতি’ প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো নাম মেনে নেওয়া হবে না।’

জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার সকালে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এ কথা বলেন। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির এই মানববন্ধনে যুবদলের কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিম বাদরু, বিএনপি নেতা খন্দকারমারুফ হোসেনপ্রমুখ অংশ নেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যদি নাম পরিবর্তন করা হয়, মনে রাখবেন আপনারাই শেষ সরকার নন। আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে তারা ওই নাম পরিবর্তন করে কুমিল্লা নামেই বিভাগের নামকরণ করবে।’

২০১৫ সালের ২৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কি না, এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা করতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেন। গত ১৪ ফেব্রুয়ারি একনেক সভায় প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি বিভাগ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিভিন্ন মহল থেকে এ নামের বিরোধিতা করা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, ‘কুমিল্লা একটি সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। এ জেলার সঙ্গে বহু ইতিহাস ঐতিহ্য জড়িত। সুতরাং কুমিল্লা বাদে অন্য কোনো নামে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার জনগণ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘যারা কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন করতে চান, তারা আসলে জনগণকে বিভ্রান্ত করছেন। পাকিস্তান আমলে বৃহত্তর কুমিল্লার লোকজন শিক্ষা, সংস্কৃতিতে গুরুত্ববহ অবদান রেখেছেন। আজকের বাংলাদেশেও এখানকার লোকের সেসব ক্ষেত্রে অবদান রেখে চলেছে। সুতরাং কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো নাম মেনে নেওয়া হবে না।’

‘ময়নামতি’ কুমিল্লার বরুড়া উপজেলার একটি ইউনিয়নের নাম জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘বিভাগের নাম তো ইউনিয়নের নামে হতে পারে না। সরকার অযৌক্তিকভাবে ময়নামতি নামে বিভাগ করতে চাচ্ছে। যা ওই এলাকার মানুষের মনে ক্ষোভের সঞ্চার করবে।’

সরকারকে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত