আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মানবপাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব

মানবপাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব

বিদেশে মানবপাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ শীর্ষক সেমিনারে তিনি এ প্রস্তাব করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) ও র‌্যাব এ সেমিনারের আয়োজন করে।

বেনজীর আহমেদ বলেন, মানবপাচারের সর্বোচ্চ শাস্তি হলো ১২ বছর জেল। এটি পাচার রোধে যথেষ্ট নয়। মানবপাচার রোধে এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার। কারণ ভৌতিক এজেন্সির মাধ্যমে আমার দেশের ভাই বোনেরা বিদেশে গিয়ে যে নির্যাতনের শিকার হয় বা কষ্টের মুখে পড়ে। এমনকি অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ে।

তিনি বলেন, মানবপাচার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। তা না হলে এ সমস্যা সমাধান সম্ভব হবে না।

ক্ষুদ্র ব্যবসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অনেকে ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে বিদেশে যান। বেতন ধরা হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। কিন্তু তারা সেখানে গিয়ে কষ্টের মধ্যে পড়েন। তাই বিদেশে যেতে ইচ্ছুকদের বলব, আপনারা ৭ লাখ টাকা খরচ না করে ২ লাখ টাকা দিয়ে একটি চায়ের টং দোকান দেন। দিনে ৫০০ টাকা আয় হবে।

বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম খাত প্রবাসী আয় উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টসের পর আমরা প্রবাসী আয় থেকে বেশি রেমিট্যান্স পাই। রিজার্ভে যে আমাদের ৩২ বিলিয়ন ডলার আছে তার ১৩ বিলিয়ন ডলার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাই আমরা চাই বাংলাদেশের মানুষ যেন প্রবাসে নিরাপদ থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম, বায়রার সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য বেনজীর আহমদ, প্রাক্তন সভাপতি নূর আলী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত