আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভারতে ৫০০ কেজি ওজনের মিশরীয় নারীর সফল অস্ত্রোপচার

ভারতে ৫০০ কেজি ওজনের মিশরীয় নারীর সফল অস্ত্রোপচার

বিশ্বের সবচেয়ে মোটা ৫০০ কেজি ওজনের মিশরীয় এক নারীর ওজন কমানোর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ভারতে মুম্বাইয়ের সাঈফ হাসপাতালে। শনিবার (১১ মার্চ) এমনই এক খবর প্রকাশ করেছ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।

হাসপাতালের একজন মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে এমান আহমেদ আবদেল আতি নামের ৩৬ বছর বয়স্ক ওই নারীর শরীর থেকে ১০০ কেজি ওজন কমিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচার করেছেন ওই হাসপাতালের ওজন কমানোর বিশেষজ্ঞ সার্জন ডা. মুফাজ্জল লাকদাওয়ালা।

চলতি বছর জানুয়ারিতে অস্ত্রোপচারের জন্য ভারতে আনা হয়েছিল ওই নারীকে। বিশেষভাবে ভাড়া করা একটি বিমানে মুম্বাই আনার আগে তিনি ২৫ বছর ঘর থেকে বের হননি।

এ প্রসঙ্গে হাসপাতালের মুখপাত্র বলেছেন, ‘তিনি যত দ্রুত বিমানে করে মিশরে ফিরে যেতে পারেন তার জন্য আমরা তাকে যথেষ্ট সুস্থ করে তোলার চেষ্টা করছি। আগামী মাসগুলোতে তার ওজন আরও কমে আসবে।’

এ ব্যাপারে ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিপদজনক মাত্রায় যারা মোটা, তাদের চিকিৎসায় শেষ চেষ্টা হিসাবে এই অস্ত্রোপচার করা হয়ে থাকে।

আবদেল আতির এ পরিণতি সম্পর্কে তার পরিবার জানিয়েছে, জন্মের সময় আতির ওজন ছিল ৫ কেজি। এসময় তার শরীরে এলিফেন্টাইটিস রোগ ধরা পড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে শুরু করে। ১১ বছর বয়সে আতির ওজন দ্রুত বাড়তে শুরু করে এবং সে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যায়। এসময় আতিকে দেখাশোনা করতেন তার মা ও বোন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত