আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

তিন আওয়ামী লীগ নেতা বহিষ্কার

তিন আওয়ামী লীগ নেতা বহিষ্কার

শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগে তৃণমূলের তিন নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কৃত তিন নেতা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোহাম্মদ সোহেল।

উক্ত তিনজনই সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সংগঠনের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী ছিলেন বলে উল্লেখ করে আওয়ামী লীগ। এই কারণে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ওপর অর্পিত ক্ষমতা অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই সংক্রান্ত চিঠি আজ ডাকযোগে অভিযুক্তদের কাছে পাঠানো হয়েছে বলা হয়।

এ ছাড়াও সংগঠন থেকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত