আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

হলে কর্মী তুলতে না পেরে ছাত্রলীগের ভাঙচুর

হলে কর্মী তুলতে না পেরে ছাত্রলীগের ভাঙচুর

সাধারণ ছাত্রদের বেশ কয়েকটি সিটে দলীয় কর্মীদের তুলে দেওয়ার চেষ্টায় আবাসিক শিক্ষকদের বাধার মুখে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগ। এ সময় তারা হল প্রাধ্যক্ষের রুমের জানালার কাচ ভাঙচুর করে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হলের বিভিন্ন কক্ষে নিজেদের কর্মী তুলে দেন হল শাখা ছাত্রলীগ সভাপতি ফকির রাসেল ও সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার। এ সময় সাধারণ শিক্ষার্থীরা হাউজ টিউটরকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে হাউজ টিউটররা ছাত্রলীগ কর্মীদের বুঝানোর চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা ক্ষেপে যান এবং এক পর্যায়ে শিক্ষকদের বাধার মুখে হল প্রাধ্যক্ষের রুমের জানালার কাচ ভেঙে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘হঠাৎ করে ছাত্রলীগ বিভিন্ন রুমে নিজেদের কর্মী তুলে দিতে যায়। একইভাবে আমাদের রুমেও আসে। আমরা রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে স্যারদের খবর দিই। কিন্তু তারা রুমে দরজা ধাক্কাধাক্কি শুরু করলে খুলতে বাধ্য হই। পরে হল প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, হাউজ টিউটর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বিভিন্ন রুমে উঠিয়ে দেওয়া কর্মীদের ফেরত নিতে হল সভাপতি ফকির রাসেল ও সাধারণ সম্পাদক নয়ন হাওলাদারকে নির্দেশ দেন। পরে তারা কর্মী ফেরত নেন।’

পরের দিন পরীক্ষা খারাপ হতে পারে এমন আশঙ্কায় বেশ কয়েকজন সাধারণ ছাত্র হাউজ টিউটরদের সামনে কান্নাকাটি শুরু করেন। এক পর্যায়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি অত্যন্ত খারাপ হয়েছে। যারা এমন পরিস্থিতি তৈরি করেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘প্রাধ্যক্ষের রুম ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত