আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামে ডিবির কাছে বাবুল ও বর্ণির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে ডিবির কাছে বাবুল ও বর্ণির বিরুদ্ধে অভিযোগ

পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও বর্ণির মধ্যে পরকীয়ার জেরে পুলিশ কর্মকর্তা আকরাম হোসেনকে সড়ক দুর্ঘটনার নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে আকরামের পরিবার। আকরামের বোন জান্নাত আরা পারভীন রিনি এবং ভাগ্নি মুর্শিদা জাহান ডলি বুধবার (১৫ মার্চ) চট্টগ্রাম ডিবি পুলিশের কাছে এ অভিযোগ করেন।

পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক আকরাম হোসেনের স্ত্রী ছিলেন বর্ণি। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ঝিনাইদহ থেকে ঢাকায় যাওয়ার পথে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বড়দাহ নামক স্থানে মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন আকরাম। আহত অবস্থায় প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০১৫ সালের ১৩ জানুয়ারি আকরাম মারা যান। আকরাম হোসেন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার পুলিশ বাহিনী থেকে পদত্যাগ করেন। এরপর আকরামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আকরামের স্ত্রী বর্ণির সঙ্গে বাবুলের পরকীয়ার সম্পর্কের জের ধরেই আকরামকে সড়ক দুর্ঘটনার নামে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে। এ ধরনের অভিযোগ তুলে ঝিনাইদহে আকরামের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল।

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আকরামের বোন ও ভাগ্নি লালদীঘিতে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসে বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামানের সাথে দেখা করে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন।

তারা বাবুল এবং বর্ণির পরকীয়া ঘটনা এবং সড়ক দুর্ঘটনার মাধ্যমে এস আই আকরামকে পরিকল্পিতভাবে হত্যার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জান্নাত আরা পারভীন রিনি ও ভাগ্নি মুর্শিদা জাহান ডলি ডিবি কার্যালয়ে অবস্থান করছিলেন।

বিষয়টি স্বীকার করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান বলেন, ‘তারা নিজেরাই বাবুলের বিরুদ্ধে কথা বলতে আমার কাছে এসেছে। আমি তাদের ডাকিনি।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত