আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জঙ্গিবাদ নির্মূলে রাজনৈতিক দলগুলোর ঐক্য চান মওদুদ

জঙ্গিবাদ নির্মূলে রাজনৈতিক দলগুলোর ঐক্য চান মওদুদ

জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে সকল রাজনৈতিক দলকে এককাতারে আনতে সরকারের ভূমিকা দেখতে চাইছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ দমন ও নির্মূল করতে তিনি জাতীয় ঐক্য চান। একটি মধ্যপন্থী উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সব ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ উগ্রবাদকে ঘৃণা করে।’

মহান স্বাধীনতা দিবস ও ‘জিয়া সাংস্কৃতিক সংগঠন’-জিসাসের ‘নতুন তারা’ পদক বিতরণ উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি জঙ্গিবাদ জাতীয় একটি সমস্যা হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ সরকারের উচিত হবে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানানো; যাতে করে বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করার জন্য একটি জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারি।’

এর মাধ্যমেই কেবল জঙ্গিবাদ, উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ উত্থানকে নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন বিএনপির এই নেতা।

বিএনপি একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে জানিয়ে দলটির এই নীতি নির্ধারক বলেন, ‘এদেশে আর কখনো একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না। সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে। হোক সেটি সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোনো নামে অর্থাৎ যে সরকারের কোনো স্বার্থ থাকবে না। এর মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে।’

‘উন্নয়ন আগে, গণতন্ত্র পরে’-ক্ষমতাসীনদের এই নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘যারা গণতন্ত্রকে বাদ দিয়ে শুধু উন্নয়নের কথা বলেন তারা ভুল বলেন। কারণ উন্নয়ন গণতন্ত্রের বিকল্প হতে পারে না। শুধু উন্নয়ন দিয়ে সুশাসন নিশ্চিত করা যায় না। সেজন্য গণতন্ত্র অপরিহার্য একটি বিষয়।’

আয়োজন সংগঠনের সভাপতি আবুল হাশেম রানা সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত