আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিচার বিভাগ প্রশাসনের প্রতিপক্ষ নয় : প্রধান বিচারপতি

বিচার বিভাগ প্রশাসনের প্রতিপক্ষ নয় : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, বিচার বিভাগ প্রশাসনের প্রতিপক্ষ এটা অত্যন্ত ভুল ধারণা। প্রশাসন বা সরকারের প্রতি বিচার বিভাগের কোনো ক্ষোভ নেই।

শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসন বিচার বিভাগ নিয়ে সরকার প্রধানকে ভুল বোঝানো মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, ছোট ছোট সমস্যা নিয়ে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। পাকিস্তান আমল থেকে যদি ইতিহাস পর্যালোচনা করি, বিচার বিভাগের যত ক্ষতি হয়েছে তা করেছে বিচার বিভাগের কিছু লোক। তবে এটা দু’একজন মাত্র।

তিনি বলেন, আমাদের ছোট ছোট প্রবলেম। আমরা কিন্তু বেশি কিছু চাচ্ছি না। এই ছোট ছোট প্রবলেমগুলো ঠিকমত তুলে ধরা হয় না। বরং উল্টোভাবে পেশ করা হয়।

তিনি আরও বলেন, ভুল রিপোর্ট দেয়ার ফলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, উল্টো সরকারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের বড় জিনিস হলো আইনশৃঙ্খলা সুন্দরভাবে বজায় রাখা। আইনশৃঙ্খলা বজায় রাখতে সবচেয়ে বড় জিনিসটা হলো অপরাধীদের ঠিকমতো বিচার করা। সময়মতো বিচার না হলে অপরাধী জামিনে বের হয়ে আবার  অপরাধে জড়িয়ে পড়ে।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে যে রকম কাজ করতে দেয়ার কথা সেটা দেয়া হোক তাহলে দেশে অনেকাংশে দুর্নীতি, অপরাধ প্রবণতা, কমে যাবে। সরকার এবং প্রশাসন এটা উপলব্ধি করবেন। ভবিষতে যাতে আর কোনো ভুল বোঝাবুঝি না হয়।

তিনি বলেন, ছয়টি জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ৯টি খালি, যুগ্ম জেলা জজ ১৬ পদ খালি, সহকারী জজ পর্যায়ে ১২৩ পদ খালি, জুডিসিয়াল সার্ভিসে ১৫৯ পদ খালি। সর্বমোট ৩০৭ পদ খালি। এটা কি কল্পনা করা যায়?

মামলা জটের কারণ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, জেলা জজের যে মামলা সেটা কিন্তু ডেডলক থেকে গেল। এক মাস, দুই মাস, তিন মাস, ছয় মাস যদি নিয়োগ না দেয়া হয় সেগুলো কিন্তু ডেডলক হয়ে গেল। আজকে ৩০ লাখ মামলা ডেডলক হওয়ার একমাত্র কারণ হলো এ কাজগুলো।

তিনি বলেন, আজকে যে চলে গেল সে পদে যদি কালকে পদায়ন করা হয় তাহলে ডেডলকটা হতো না।

তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে বলেন, যেখানে সারাবিশ্বে বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে। বিচার বিভাগ সেখানে সাম্য, শৃঙ্খলা ফিরিয়ে আনছে। ট্রাম্প নেকেটলি বিচার বিভাগের সমালোচনা করছে, কিন্তু যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চুল পরিমাণ নড়েনি।

বিচার বিভাগ ও শাসন বিভাগ যা করবে তা পরিষ্কারভাবে বলা আছে উল্লেখ তিনি বলেন, রাজনৈতিক সরকার যেটা করছে তা রাজনৈতিক চিন্তা ধারায়। কিন্তু যখন শাসনতন্ত্র অনুযায়ী ঠিকমত হচ্ছে না তখন সুপ্রিম কোর্ট এগিয়ে আসবে, বিচার বিভাগ এগিয়ে আসবে। তা না হলে সেই দেশে সভ্যতা থাকবে না।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জাতীসংঘ উন্নয়ন কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব পরেশ চন্দ্র শর্ম্মা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত