আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জাতিসংঘের পুরস্কার পেল বাংলাদেশের পাবলিক টয়লেটস অ্যাপ

জাতিসংঘের পুরস্কার পেল বাংলাদেশের পাবলিক টয়লেটস অ্যাপ

জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট আওয়ার্ড (ডাব্লিউএসএ) পুরস্কার পেয়েছে বাংলাদেশি মুঠোফোন সফটওয়্যার ‘ঢাকা পাবলিক টয়লেটস’। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রিনিয়ার ল্যাব মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস  টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের যৌথ সহযোগিতায় এই অ্যাপটি নিয়ে কাজ করছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব।

সামাজিক ও আন্তর্জাতিক উন্নয়নের জন্য নির্মিত মোবাইল কনটেন্টকে বিশ্বের সামনে তুলে ধরতে ডাব্লিউএসএ জাতিসংঘের একটি বিশ্বব্যাপী উদ্যোগ। সেটেলমেন্ট এবং আরবানাইজেশন বিভাগে সেরা অ্যাপের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘ঢাকা পাবলিক টয়লেটস’।

এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘স্মার্ট শহর এর নানান কার্যক্রম ইতোমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন বিশ্ব বাজারে ব্যাপক সফল হচ্ছে, ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড এর প্রমাণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয়, ধ্রুব বাস্তবতা। আইসিটি বিভাগ আইডিয়া প্রজেক্টসহ নানানভাবে স্টার্টআপ এবং ইনোভেশন ইকো সিস্টেমের পাশে থাকবে। এই সম্মান দেশে আনায় প্রেনিউর ল্যাবকে অনেক শুভেচ্ছা।’

প্রিনিয়ার ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামী ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব স্টেট এর এলামনাই এবং গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার উপদেষ্টা।

প্রেনিউর ল্যাব ২০১৬ সালে ঢাকা পাবলিক টয়লেটস অ্যাপ এর জন্য ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ লাভ করে। সাম্প্রতিক সময়ে প্রিনিউর ল্যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করছে।

আরিফ নিজামী বলেন, অ্যাপটি দ্বারা যে কেউ আশেপাশের পাবলিক টয়লেট খুঁজে নিতে পারবে। সঙ্গে জানতে পারবে পরিচ্ছন্নতা অবস্থা, নারী উপযোগী কিনা, কয়টি রুম আছে, লাগেজ রাখার ব্যবস্থা আছে কিনা, খাবার পানি ব্যবস্থা, ব্যবহারের চার্জসহ প্রতিটি টয়লেটের প্রায় ১৯টি তথ্য। ঢাকা শহরে শপিং মল, হাসপাতাল, রেল স্টেশন এবং মসজিদ, মন্দির মিলিয়ে পাবলিক টয়লেট আছে প্রায় ২০০০টি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত