আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে আ.লীগপ্রাথী বিজয়ী

গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে আ.লীগপ্রাথী বিজয়ী

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা) বিজয়ী হয়েছেন।

১০৯টি ভোট কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯০ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

বুধবার রাত সাড়ে ৮টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে  বিকেল ৪টা পর্যন্ত ১৫টি ইউনিয়নের ১০৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে  মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৫৪০ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৮৪১ জন।

এ নির্বাচনে লড়ছেন সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকিরা হলেন- জাসদের মোহাম্মদ আলী প্রামানিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)।

প্রসঙ্গত, ২০১৬ বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত