আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

৬ নতুন জাহাজ ক্রয়ে ঋণচুক্তি হয়েছে : নৌ-মন্ত্রী

৬ নতুন জাহাজ ক্রয়ে ঋণচুক্তি হয়েছে : নৌ-মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী ও শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান শাহজাহান খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ শিপিং করপোরেশন প্রতিষ্ঠিত করেন। অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি সুদক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে এবং দেশ বিদেশের সাথে নৌপরিবহনে বিশাল ভূমিকা রাখছে।

মন্ত্রী বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ডিজিটাল ফ্রন্ট ডেস্ক এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুধবার সকালে এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ইতোমধ্যে এ প্রতিষ্ঠানটি বৈদেশিক ঋণ সহায়তায় ৬টি নতুন জাহাজ ক্রয় প্রকল্পের ঋণচুক্তি সম্পন্ন করেছে। পাশাপাশি বিএসসির নিজস্ব অর্থায়নে একটি প্রোডাক্ট/ক্যামিক্যাল, ক্রুডঅয়েল ট্যাংকার ক্রয় বাস্তবায়ন ছাড়াও বৃহত্তর প্রয়োজনে ও দেশের স্বার্থে বেশ কয়েকটি জাহাজ ক্রয় সংক্রান্ত প্রকল্প গ্রহণ করেছে। এসব জাহাজ সংযোজনের পাশাপাশি নতুন উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে বিএসসির বাণিজ্যিক কার্যক্রমে গতিশীলতা আসবে।

শাহজাহান খান আরও বলেন, সম্প্রতি নির্মিত ঢাকার বিএসটি টাওয়ার বিএসসির উন্নয়নের একটি উল্লেখযোগ্য মাইলফলক যা বিএসসিকে একটি নতুনতর স্তরে উন্নীত করেছে। আর এসব সম্ভব হয়েছে একটি সুশৃঙ্খল সুদক্ষ ব্যবস্থাপনার কারণে। তারই ধারাবাহিকতায় ডিজিটাল ফ্রন্ট ডেস্ক উদ্বোধন কার্যক্রম এ প্রতিষ্ঠানকে আরও জবাবদিহিতার মাধ্যমে অন্তর্ভুক্ত করেছে। তাই সকলকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করলে ডিজিটাল সূচনার মাধ্যমে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোকমাধব রায়, সচিব শফিক আলম মেহেদী, বিএসসির নির্বাহী পরিচালক (অর্থ) বেগম ইয়াছমিন আফছানা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি ও বাণিজ্য) মো. সাঈদ উল্ল্যাহ, বিএসসির সচিব ও বোর্ড সেক্রেটারি মো. আবদুল আওয়াল প্রমুখ।

পরে মন্ত্রী বিএসসির কনফারেন্স রুমে সকল কর্মকর্তা, কর্মচারি ও সিবিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সভায় বিএসসির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত