আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভারতের সঙ্গে গোপন সামরিক চুক্তি হচ্ছে না : মেনন

ভারতের সঙ্গে গোপন সামরিক চুক্তি হচ্ছে না : মেনন

‘ভারতের সঙ্গে গোপন সামরিক চুক্তি হচ্ছে’ বিএনপির এমন মন্তব্য প্রত্যাখ্যান করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘কোনো গোপন চুক্তি নয় বরং প্রকাশ্য সমঝোতা স্বাক্ষর হবে। তিস্তা চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গ এখনও বাধা হয়ে আছে।’

মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলা সফরকালে পাটকেলঘাটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে মন্তব্য করে মেনন বলেন, ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে জঙ্গি দমনে যে তৎপরতা চলছে তা এখনও অব্যাহত রয়েছে।’

জামায়াত নিষিদ্ধকরণের বিষয়ে তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল জামায়াত নিষিদ্ধ করার কথা বলেছে। তবে সরকার এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।’

মন্ত্রী পরে তালার কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

সকল রাজনৈতিক দলকে এক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধী দল বলছে সরকার নাকি জঙ্গি জঙ্গি খেলা করছে। এই জঙ্গি ও গণহত্যা দিবস উপলক্ষে তারা কোনো কর্মসূচিই গ্রহণ করেনি।’

এ সময় তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। এতে কোনো সন্দেহ নেই।’

তালা কলারোয়া আসনের সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলের পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, মনোজ সাহা, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।

তারা কপোতাক্ষ পুনঃখনন, পাটকেলঘাটা থানাকে উপজেলা, তালা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ এবং সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

সকালে মন্ত্রী তালা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অরুণ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার আলতাফ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, নির্বাহী অফিসার ফরিদ হোসেন প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত