আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

প্রতিরক্ষা চুক্তি করতেই জঙ্গিবাদ নাটক : রিজভী

প্রতিরক্ষা চুক্তি করতেই জঙ্গিবাদ নাটক : রিজভী

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে সরকার জঙ্গিবাদকে সামনে আনছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজ মানুষের মনে এই ধারণাই স্পষ্ট হয়েছে যে, প্রতিরক্ষা চুক্তি থেকে জনগণের চোখকে ঘুরিয়ে দেওয়ার জন্য জঙ্গিবাদের এই অভিনব কৌশল অবলম্বন করেছে সরকার।’

রিজভী বলেন, ‘নির্মম, নিষ্ঠুর শাসন ব্যবস্থার কারণে দেশে আজ জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রতিপক্ষকে হেনস্তা ও নির্মূল করা যেখানে সরকারি কর্মসূচি হয়, সেখানে জঙ্গিবাদের আত্মপ্রকাশ ঘটে।’

বিএনপির এই নেতা বলেন, ‘মানুষকে নিজ গৃহ থেকে তুলে নিয়ে গিয়ে অদৃশ্য করা, গুম, অপহরণ ও ক্রসফায়ার দেওয়া যদি সরকারের নীতি হয়, তাহলে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠি আধিপত্য বিস্তার করার জন্য রাষ্ট্র ও সমাজের নানা ফাঁক দিয়ে তার বিষাক্ত ছোবল দিতে উদ্যত হয়।’

তিনি বলেন, গত দুই সপ্তাহে ঝিনাইদহ, চট্টগ্রাম ও রাজশাহী থেকে কমপক্ষে ১০ জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গত মার্চে মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে ২১ জনকে।

ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যার গল্পকাহিনী এখন মানুষ আর বিশ্বাস করে না মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার জন্য বন্দুকযুদ্ধের গল্পকাহিনী চলমান রাখা হয়েছে।’

জঙ্গিবাদ দমন নিয়ে সরকারের এতো অভিযানকে জনগণ সংশয়ের দৃষ্টিতে দেখছে মন্তব্য করে তিনি বলেন, ‘জঙ্গিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে জনগণের মনে জঙ্গিবাদের তৎপরতা নিয়ে বিশ্বাস সৃষ্টি হতো। কিন্তু সেটি আনা হয়নি বরং তাদের লাশ দেখে কিছুই ঠাওর করা যাচ্ছে না। সুতরাং এ সম্পর্কে জনগণ সঠিক কোনো ধারণা পাচ্ছে না।’

প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘সুষ্পষ্টভাবে বলতে চাই-আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী এবং সাহসী। বাংলাদেশের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তা বাহিনীই যথেষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমতকে তাচ্ছিল্য করে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছেন। প্রতিরক্ষা চুক্তি এদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তা সর্বশক্তি দিয়ে রুখে দেবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত