আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রিজার্ভ চুরি: উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার নতুন প্রমাণ

রিজার্ভ চুরি: উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার নতুন প্রমাণ

নিউ ইয়র্কের ফেডারেলর রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার বেশ কিছু ডিজিটাল প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব। সোমবার প্রতিষ্ঠানটি ৫৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হ্যাংকিংয়ের মাধ্যমে অর্থ চুরির কাজ করে থাকে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ল্যাজারাস। ২০১৪ সালে সনি এন্টারটেইনমেন্টের হলিউডের স্টুডিওতে হ্যাংকিংয়ের ঘটনায় তাদের নাম এসেছে। আর এ কারণে সনির হ্যাংকিংয়ের ঘটনায় উত্তর কোরিয়ার সরাসরি হাত রয়েছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাজারাসের হ্যাকাররা শুরুতেই উত্তর কোরিয়ার একটি আইপি অ্যাড্রেস থেকে ইউরোপের একটি সার্ভারের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করে। এর মাধ্যমে যেসব কম্পিউটারে হ্যাক করা হতো সেগুলো নিয়ন্ত্রণ করতো ল্যাজারাস।

ক্যাসপারস্কির গবেষক ভিটালি কামলুক এ প্রসঙ্গে রয়টার্সকে বলেছেন, এই প্রথম উত্তর কোরিয়ার সঙ্গে ল্যাজারাসের সরাসরি সম্পর্কের প্রমাণ আমরা পেয়েছি । ২০০৯ সাল থেকেই এই হ্যাকার গ্রুপটি সক্রিয় রয়েছে ।

তিনি বলেন, এর পেছনে পিয়ংইয়ংয়ের হাত রয়েছে চূড়ান্তভাবে তা তিনি বলতে পারছেন না। কারণ হামলাগুলো উত্তর কোরিয়া থেকে হয়েছে হ্যাকাররা হয়তো তা দেখানোর চেষ্টা করেছে অথবা উত্তর কোরিয়ার হ্যাকাররা অন্যদের সঙ্গে কাজ করছে। উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি বেশ ব্যাখ্যামূলক।

এর আগে গত মাসে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, এর সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা সন্দেহ করছেন। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন গোয়েন্দা সংস্থা এফবিআই বিশ্বাস করে এর জন্য উত্তর কোরিয়াই দায়ী।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার উপপরিচালক রিক লেজেট গত ১৫ মার্চ সাংবাদিকদের জানান, বেসরকারি গবেষণায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ বেশ জোড়ালো।

তিনি বলেন, ‘যদি এগুলো সত্য বলে প্রমাণিত হয়, তাহলে আমাকে বলতে হচ্ছে উত্তর কোরিয়া এখন ব্যাংক ডাকাতি শুরু করেছে।

গত বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা।  এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের কয়েকটি অ্যাকাউন্টে স্থানান্তর করে হ্যাকাররা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত