আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঢাকার চারপাশে আরও ৪টি ইকোপার্ক হবে

ঢাকার চারপাশে আরও ৪টি ইকোপার্ক হবে

নদীর তীরভূমির অবৈধ দখল রোধ, পরিবেশ উন্নয়ন ও বিনোদনের জন্য ঢাকা শহরের চারপাশে আরও চারটি ইকোপার্ক করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

রাজধানীর শ্যামপুরের বিআইডব্লিউটিএ ইকোপার্ক রাইডস্-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নেপচুন এন্টারটেইনমেন্ট অ্যান্ড এমিউজমেন্ট কোম্পানি লিমিটেড বার্ষিক নবায়নের ভিত্তিতে পাঁচ বছরের জন্য এ ইকোপার্কের রাইডস্ পরিচালনার লাইসেন্স পেয়েছে। বর্তমানে সেখানে ২২টি রাইডস্ স্থাপন করা হয়েছে। বিআইডব্লিউটিএ লাইসেন্স ফি বাবদ প্রায় ২৮ লাখ টাকা এবং প্রবেশ টিকেট বাবদ সমপরিমাণ অর্থ আয় করবে। পার্কের প্রবেশ ফি ৩০ টাকা। প্রতিটি রাইডস্ এর জন্য আলাদা ফি রয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, বিআইডব্লিউটিএ মামলায় জয়ী হয়ে শ্যামপুরের অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে ৬ দশমিক ৬৮৪ এর জায়গা জুড়ে ‘বুড়িগঙ্গা ইকোপার্ক’ গড়ে তোলে। পার্কে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার ৫০০ গাছ রোপনসহ পাকা রাস্তা, কংক্রিট বেঞ্চ, এম এস ছাতা ইত্যাদি নির্মাণ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য সানজিদা খানম এবং মেসার্স নেপচুন এন্টারটেইনমেন্ট অ্যান্ড এমিউজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বক্তব্য দেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত