আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

অমীমাংসিত সব ইস্যুর সমাধানে আশাবাদ প্রধানমন্ত্রীর

অমীমাংসিত সব ইস্যুর সমাধানে আশাবাদ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-ভারত সম্পর্ককে একটি প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করে অমীমাংসিত সব ইস্যুর সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে শেখ হাসিনা তার লেখা এক নিবন্ধে বলেন, ‘মেক্সিকান নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক অক্টাভিও পাজ লিখেছেন, বন্ধুত্ব একটি নদী। আমি মনে করি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্ব একটি বহমান নদীর মতো-  যা উদারতায় পূর্ণ। এটিই প্রতিবেশী দুটি দেশের জনগণের চেতনা।’

চারদিনের সরকারি সফরে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থানকারী শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, আমাদের প্রতিশ্রুতি আন্তরিক। আমরা জনগণের স্বার্থে সবকিছু অর্জন করতে সক্ষম হবো।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি শান্তিতে বিশ্বাসী। একমাত্র শান্তিপূর্ণ সহযোগিতই এই শান্তি নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। তবে আমি মনে করি, যে কোনো বিষয় শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। স্থলসীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমরা স্বদিচ্ছার প্রমাণ দেখাতে সক্ষম হয়েছি।

শেখ হাসিনা বলেন, তিস্তার মতো অভিন্ন কিছু নদীর পানি বণ্টনের মতো অনেকগুলো ইস্যু রয়েছে। এ সব ইস্যুর সমাধান হওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, আমি একজন আশাবাদী মানুষ। আমাদের প্রতিবেশী দেশের জনগণ ও নেতৃবৃন্দের স্বদিচ্ছায় এসব ইস্যুর সমাধানে আমি আশাবাদী।

তিনি বলেন, আমি জানি সম্পদ অপ্রতুল, তবে আমরা দুই দেশের জনগণের কল্যাণে এই সম্পদের ব্যবহার করতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে তার চারদিনের সফর উপলক্ষে সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। তার এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সংস্কৃতি ও ঐতিহ্য অনেক ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রায় অভিন্ন।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমাদের লালন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দ ও আমাদের ভাষা প্রায় এক। আমরা আমাদের পদ্মা, ব্রম্মপুত্র, তিস্তার পানিতে লালিত-পালিত হচ্ছি। সুন্দরবন আমাদের অভিন্ন গৌরব। এ নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। তাহলে অভিন্ন নদীর পানি নিয়ে আমরা কেন সমাধানে আসতে পারবো না।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত