আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পঁচা খাবারে যাত্রী অসুস্থ, ২ লাখ টাকা জরিমানা

পঁচা খাবারে যাত্রী অসুস্থ, ২ লাখ টাকা জরিমানা

কুয়ালালামপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটে যাত্রীদের পঁচা দুগর্ন্ধযুক্ত খাবার সরবহরাহের দায়ে দুই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সকে। বৃহস্পতিবার রাতে ৬ যাত্রীর অভিযোগের ভিত্তিতেইউএস বাংলা এয়ারলাইন্সকে এ জরিমানা করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা যায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুয়ালালামপুর-ঢাকা রুটে ইউএস বাংলার বিএস-৩১৬ ফ্লাইটে যাত্রীদের খাবারের সঙ্গে ফিরনি দেওয়া হয়। সেই ফিরনি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ আবার ফ্লাইটে বমিও করেন।

ফ্লাইটে খাবারের সঙ্গে পরিবেশিত ডেজার্ট ফিরনির খেয়ে এমন সমস্যা হওয়া অভিযোগ করেন যাত্রীরা। ফ্লাইটে থাকা অনেক শিশু পেটের পীড়ায় আক্রান্ত হয়। এ ঘটনায় সেই ফ্লাইটে থাকা ৬ জন যাত্রীর পক্ষে জাকির আহমেদ নামের একজন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে লিখিত অভিযোগ করেন।

অভিযোগকারী যাত্রী জাকির আহমেদ সাংবাদিকদের বলেন, ফ্লাইটে খাবারের সঙ্গে ডেজার্ট হিসেবে ফিরনি দেওয়া হয়। সেই ফিরনি দুর্গন্ধযুক্ত ছিল। এছাড়া, সাদা ফাঙ্গাসের লেয়ার পড়ে ছিল। আমার দুই শিশু এই ফিরনি খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হয়। ফ্লাইটের অন্যযাত্রীরাও অসুস্থ হয়ে বমি করেছেন। এ বিষয়ে কেবিন-ক্রদের জানালে তারা বলেন, তাদের কাজ শুধু সার্ভ করা।

এ প্রসঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের (ডিজিএম-মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর) মো. কামরুল ইসলাম জানান, গত তিন বছর ধরে সেবার মান নিশ্চিতে সর্বোচ্চ সর্তকতা রক্ষা করে যাচ্ছে ইউ এস বাংলা। কেন এমন ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখা হবে।

জরিমানা প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ বলেন, যাত্রী জাকির আহমেদের অভিযোগের প্রেক্ষিতে ফিরনির নমুনাগুলো এয়ারপোর্ট হেলথ ডিপার্টমেন্টের স্যানিটারি ইন্সপেক্টর কর্তৃক পরীক্ষার পর এবং ইউএস বাংলা কর্তৃপক্ষের দায় স্বীকারের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ তথা ৫০ হাজার টাকা একই আইনের বিধানমতে যাত্রী জাকির আহমেদ বুঝে নিয়েছেন। অবশিষ্ট অর্থ সরকার কর্তৃক নির্ধারিত খাতে জমা দেওয়া হয়েছে।

ক্যাটারিং সার্ভিসে এ ধরনের অবহেলা ও বিপর্যয় সত্যিই দুঃখজনক-যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত