আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন কিছু আমলা : অর্থমন্ত্রী

দেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন কিছু আমলা : অর্থমন্ত্রী

কিছু কিছু আমলা দেশের স্বার্থের জন্য অত্যন্ত ক্ষতিকর সিদ্ধান্ত নিচ্ছেন উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ওইসব আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ, পরিকল্পনা, সরকারি হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত স্থায়ী কমিটির সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সিলেটে প্রায় ১০-১১টি ফ্যাক্টরি আছে, যেগুলোতে ভালো ভালো পণ্য উৎপাদান হয়। আজকে খবর পেলাম সেখানে ৫-৬টি প্ল্যান্ট বন্ধ করে রেখেছে। অন্যায় ভাবে। দেশের ক্ষতি হচ্ছে। কিন্তু সেটা মন্ত্রণালয় কোনো কারণ ছাড়াই বন্ধ করে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের বিভিন্ন জায়গায় দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু আমলারা উদ্ভট সিদ্ধান্ত নেন। যেটা দেশের স্বার্থের পক্ষে অত্যন্ত হার্মফুল (ক্ষতিকর)। আই টেক সাম অ্যাকশন। এটা করার তাদের কোনো অধিকার নেই। কিন্তু করে যাচ্ছে একটার পর একটা।’

আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আলোচনার সব থেকে বড় আইটেম হলো এমপিওভুক্ত। আর এক বছর বাকি আছে নির্বাচনের। সুতরাং এমপিওভুক্তির জন্য সর্বোচ্চ চাহিদা। কেউ কেউ বলেছেন, মিনিমাম (কমপক্ষে) তিনটি স্কুল এমপিওভুক্ত করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। বরাদ্দ বাড়বে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়তি কিছু থাকবে না। শিক্ষকদের প্রশিক্ষণ সুবিধা আমরা বাড়াবো। এমপিওভুক্ত চলছে। আমি এমপিওভুক্তি হ্রাস করার পক্ষে না।

এমপিওভুক্ত শিক্ষকরা বৈশাখী ভাতা পাবেন কিনা -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা বৈশাখী ভাতা পাবেন না -এটা আমার জানা নেই। তাদের তো পাওয়ার কথা। পাবে না কেন? যারা সরকারি চাকরি করে তারা সকলেই পাই। সরকার যাদের বেতন দেয় তারা পাবে না কেন? তাদের পাওয়া উচিত।

অর্থমন্ত্রী বলেন, আলোচনায় ওঠে এসেছে যারা সর্বোচ্চ কর পরিশোধ করেন তারা সিআইপি হতে পারবেন না। সিআইপির যেসব নিয়ম-কানুন তাতে তাদের কোনো জায়গা নেই। আমি এখানে এ সিদ্ধান্ত নিলাম, যারাই ন্যাশনাল স্বীকৃতি পাবেন তারাই সিআইপি। বেসরকারি ব্যবসার যে ভালো পারফর্ম করবে সেই সিআইপি হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের ম্যানেজমেন্ট ডিসেন্টালাইজ করতে হবে। কারণ বিভিন্ন হাসপাতালে যে সরাঞ্জম থাকে। ওই সরাঞ্জম নাড়ানোর মতো ক্ষমতা তাদের নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজের রেডিও থেরাপি মেশিন দুই বছর ধরে বন্ধ। এটা কোনো কাজ করছে না।

মাদকের ব্যবহার বেড়ে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটার বিরুদ্ধে আমাদের শক্ত পদক্ষেপ নিতে হবে। অনেক যুবক মাদকে আশক্ত হয়ে যাচ্ছে। এছাড়া সবাই বলেছেন, উপজেলা পর্যায়ে পুলিশের যানবাহন বাড়ানো দরকার।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত