আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

যৌন নিপীড়ন : ইবির সহকারী অধ্যাপক বরখাস্ত

যৌন নিপীড়ন : ইবির সহকারী অধ্যাপক বরখাস্ত

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার নাম আসাদুজ্জামান। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ এপ্রিল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওই ছাত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে প্রশাসনের কাছে বিচার দাবি করেন। বিষয়টি নিয়ে আজ শনিবার জরুরি বৈঠক হয়। এতে আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ‍তুলেছিলেন শিক্ষক আসাদুজ্জামান। দুই জনের মধ্যে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। কিন্তু এখন ওই শিক্ষক তাকে বিয়ে করতে চাইছেন না। এই অবস্থায় ওই তরুণী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। 

এ বিষয়ে জানতে শিক্ষক আসাদুজ্জামানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ আদালতের নির্দেশে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। কোনো অভিযোগ এলে এই সেল তা খতিয়ে দেখে। আসাদুজ্জামানের বিষয়টিও তারাই দেখছে।

ওই ছাত্রীর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ওই সেল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাসিম বানুকে আহ্বায়ক করে নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, অভিযুক্ত শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। ২০১২ সালেও তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠেছিল। তবে সে সময় তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।

সাইফুল ইসলাম (বামে) আবদুল হালিম প্রামাণিক (মাঝে) মীর মোশারেফ হোসেন (ডানে)
সাইফুল ইসলাম (বামে) আবদুল হালিম প্রামাণিক (মাঝে) মীর মোশারেফ হোসেন (ডানে)

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ নতুন নয়। গত ২৮ ডিসেম্বর এ ধরনের একটি অভিযোগ প্রমাণ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এমরান হোসাইনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

২০১৪ সালের সেপ্টেম্বরে বরখাস্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই নাট্যকলা বিভাগের সে সময়ের চেয়ারম্যান সাইফুল ইসলাম। পরের বছরের ৩০ জুন তাকে চাকরিচ্যুত করা হয়।

২০১৬ সালের ২০ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান আবদুল হালিম প্রামাণিক ওরফে সম্রাটকে বরখাস্ত করা হয় একই অভিযোগে।

২০১৬ সালের ২৮ এপ্রিল বরখাস্ত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেন (রাজীব মীর)।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত