আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জিয়াউর রহমান ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দেন : প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধীতা করেছিল, যারা এদেশের মানুষকে হত্যা করেছিল তাদের বিদেশে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান। ক্ষমতায় এসে জিয়াউর রহমান এদেশের মুক্তিযুদ্ধে ইতিহাস বদলে দিয়েছিলেন।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে চেতনা নিঃশেষ করতেই ’৭৫-এ হত্যাযজ্ঞ চালানো হয়। তারা চেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা দখল করে জিয়াউর রহমান সব কিছু বদলে দিয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস বদলে দিয়েছিলেন। স্বাধীনতাবিরোধী-রাজাকারদের এদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, একটি দেশের জন্য যা কিছু প্রয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবই করেছেন। মাত্র সাড়ে তিন বছরে একটি স্বাধীন রাষ্ট্রকে সুসংগঠিত করে দিয়ে গেছেন। তিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বীকৃতি আদায় করেছেন।

শেখ হাসিনা বলেন, ‘২১ বছর পর আমরা ক্ষমতায় আসি। ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছি। মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী রাজাকারদের বিচারের মুখোমুখি করেছি। মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছি। তাদের সন্তান ও নাতি-নাতনিদের চাকরিতে কোটা সংরক্ষণ করেছি।’

মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি তুলে ধরতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মিত হয়েছে।

উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য  এটি খুলে দেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় একটি ভাড়া ভবনে মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে।



এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত