আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রীর অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রীর অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রী তানিয়া খান (৫০) আগুনে মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর শনিবার বগুড়ার সারিয়াকান্দি গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে।

মারুফ কামাল খানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তানিয়া খান মানসিক রোগী ছিলেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানাধীন রেসিডেন্সিয়াল মডেল কলেজ সংলগ্ন নিজ বাসায় (হক গার্ডেন রিং রোড, হক সাহেবের গ্যারেজ, আদাবর) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

তবে তানিয়া খানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তানিয়াকে গলা টিপে প্রথমে হত্যার চেষ্টা করা হয়েছিল। পরে তার গায়ে গ্যাসের চুলা থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। দগ্ধ অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ মারুফ কামাল খান গ্রহণ করেন।

এর আগে ২০১৪ সালের ১৩ জুন তানিয়া খান মোহাম্মদপুর থানায় তার স্বামীর বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেছিলেন। মামলায় মারুফ কামালের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করার অভিযোগ এনে তার স্ত্রী অভিযোগ করেছিলেন যে এর প্রতিবাদ করায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছিল। এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফ কামাল তাকে মারধর করেন। সে (মারুফ কামাল খান) উত্তেজিত হয়ে তার চুলের মুঠি ধরিয়া এলোপাতাড়ি মারপিট করে এবং লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে।

মারুফ কামাল খানের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে জানিয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বলেছেন, ‘পরিবার দাবি করেছে যে তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মারুফ কামাল খানের ছেলে রিফাত আদাবর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন (মামলা নম্বর-৬)। তবে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।’

এ বিষয়ে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) দুরুল হুদা জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গ্যাসের চুলায় রাত সাড়ে ১১টার দিকে রান্না করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য তাকে (তানিয়া খান) নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, তার শ্বাসনালীসহ শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। তিনি বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ঢামেক হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ জানিয়েছেন, তানিয়া খানের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ ছিল। আগুনে দগ্ধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত