আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জঙ্গি সন্দেহে রাবির তিন শিক্ষার্থী আটক

জঙ্গি সন্দেহে রাবির তিন শিক্ষার্থী আটক

জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে আপক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল এই তিন শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আটককৃতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জুবায়ের হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাকসুদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের আল তৌফিক। তারা প্রত্যেকেই ১ম বর্ষের শিক্ষার্থী।

এদের মধ্যে জুবায়ের হোসেন আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠন বলে অভিহিত আইএস-এর পোস্টারের প্রতি নিজের ভালো লাগার বিষয়টি সাংবাদিকদের সামনে স্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে ‘আইএস সংশ্লিষ্টতার’ জুবায়ের হোসেনকে জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় জুবায়ের স্বীকার করে যে আইএস ফেসবুক পেজে যা শেয়ার করে তা তার ভালো লাগে। পরবর্তীতে তার ফোন থেকে তথ্য নিয়ে সেখানে মাকসুদুল হককে ডেকে আনা হয়। এ সময় মুখে দাঁড়ি থাকা আল তৌফিককেও দ্রুতপায়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকাল পৌনে চারটার দিকে এই তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় সাংবাদিকদের সামনে জুবায়ের হোসেন বলেছেন, ‘তারা (আইএস) যে কাজগুলো করে সেগুলো ঠিক না বেঠিক তা বোঝার জন্যে আমি ফেসবুকে তাদের পোস্টগুলো পড়তাম। কোরআন হাদিস থেকে সেখানে লেখা থাকতো, জিহাদ সম্পর্কেও লেখা থাকতো। তাদের লেখা ভালো লাগে। তাদের কার্যক্রম নিয়ে মওলানাদের সাথে কথাও বলতাম। এসব বিষয় নিয়ে আমি কনফিউজড (দ্বিধান্বিত)। কিন্তু আমি তাদের সাথে যুক্ত হইনি।’

এ সময় তার ফোন থেকেই তার ফেসবুক প্রোফাইল ‘মধ্যরাতের অশ্বারোহী-তে গিয়ে বিভিন্ন পোস্ট এবং তার ফোনে আইএস’র বিভিন্ন বিষয় ও যুদ্ধের ভিডিও পাওয়া যায়। সেই মুহূর্তে তার ম্যাসেঞ্জারে বার্তা পাঠায় ‘শেষ স্টেশন কবরস্থান’ নামের আইডির মালিক মাকসুদুল হক। বার্তায় সে জানতে চায়, ছাত্রলীগ কর্মীরা তাকে (জুবায়েরকে) কিছু করেছে কিনা। পরে বিনোদপুর থেকে তাকেও তুলে নিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেছেন, “গত কয়েকদিন ধরেই ফেসবুকে ‘মধ্যরাতের অশ্বারোহী’ আইডিকে খেয়াল করছিল আমাদের নেতাকর্মীরা। পরে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করার সময় জঙ্গি সম্পৃক্ততার কিছু প্রমাণ আমরা পাই। আর তার সহযোগী হিসেবে মাকসুদুল হক এবং জঙ্গিবাদে জড়িত থাকতে পারে এমন সন্দেহে আল তৌফিককে পুলিশে দেওয়া হয়েছে।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেছেন, ‘জঙ্গি সন্দেহে তিনজনকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত