আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে শেভরন

বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে শেভরন

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তেল-গ্যাস কোম্পানি শেভরন। চীনের হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেডের হাতে বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্রের ব্যবসা ছেড়ে দিয়ে বাংলাদেশ ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেভরন জানিয়েছে, শেভরন করপোরেশন বাংলাদেশে তাদের তিনটি গ্যাসক্ষেত্র (বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ গ্যাসক্ষেত্র) বিক্রি করে দেওয়ার বিষয়ে চীনা কোম্পানি হিমালয় এনার্জি লিমিটেডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।

কত টাকায় এই তিনটি গ্যাসক্ষেত্রের ব্যবসা হিমালয় এনার্জি কোম্পানির কাছে বিক্রি করেছে বিজ্ঞপ্তিতে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্রের সম্পদ মূল্য ২ বিলিয়ন ডলার ধরে তা চীনের কনসোর্টিয়াম হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেডের হাতে ছেড়ে দিয়েছে শেভরন।

শেভরনের এই উদ্যোগের ফলে বাংলাদেশের তিনটি ব্লক (বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ ক্ষেত্র) থেকে গ্যাস উত্তোলনের দায়িত্ব হিমালয় এনার্জির হাতে চলে যাচ্ছে।

বাংলাদেশের পেট্রোবাংলার সঙ্গে উৎপাদন ও বণ্টন চুক্তির আওতায় ২০০৫ সাল থেকে উল্লেখিত তিনটি ব্লক থেকে গ্যাস উত্তোলন করে আসছে শেভরন।

শেভরন বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওই তিন ক্ষেত্রে থেকে প্রতিষ্ঠানটি দৈনিক গড়ে ৭২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে আসছে, যা বাংলাদেশের প্রতিদিনের গ্যাস সরবরাহের প্রায় ৫৫ শতাংশ।

এ ছাড়া উপজাত হিসেবে এসব ক্ষেত্র থেকে তিন হাজার ব্যারেল তরল হাইড্রোকার্বন উৎপাদন করে আসছে মার্কিন এই কোম্পানি।

গত দুই বছরে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় লোকসান সামাল দিতে শেভরন বাংলাদেশে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল সংবাদমাধ্যমে।

এমন পরিস্থিতির মধ্যে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানি জানায়, ২০১৭ সালে প্রায় হাজার কোটি ডলারের সম্পদ তারা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে।

সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উল্লেখিত তিনটি গ্যাসক্ষেত্র নেওয়ার ফলে দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ-জ্বালানি সেক্টরে এটিই হবে চীনের কোনো বড় ধরনের বিনিয়োগ। রাষ্ট্রীয় মালিকানাধীন চীনের ঝিনহুয়া তেল ও বিনিয়োগকারী সংস্থা সিএনআইসি করপোরেশন (CNIC Corp)-এর অন্তর্গত একটি কনসোর্টিয়ামের মালিকানাধীন হলো হিমালয় এনার্জি। ২০১২ সালে হংকংয়ে সিএনআইসি প্রতিষ্ঠা করা হয়, এটি একটি সরকারি বিনিয়োগ প্ল্যাটফর্ম যা চীনের কোম্পানির বিদেশি বিনিয়োগের উপর জোর দেয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত