আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিদেশের সাথে চুক্তি হয়েছে দেশের উন্নয়নের জন্য : প্রধানমন্ত্রী

বিদেশের সাথে চুক্তি হয়েছে দেশের উন্নয়নের জন্য : প্রধানমন্ত্রী

বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যকে মেঘ-বৃষ্টির সাথে চোখের পানি ঝরিয়ে দুঃখ লাঘব করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা এই পরামর্শ দেন।

ফখরুল ইমাম সম্পূরক প্রশ্নে বলেন, ‘আকাশ অনেক বিশাল কিন্তু দুঃখ রাখার জায়গা নেই। তাই সে সবার সামনে কাঁদে। কিন্তু মানুষ আকাশের চেয়ে বিশাল তাই সব কষ্ট গোপন করে নীরবে কাঁদে।’

তিনি আরো বলেন, ‘আমরা নস্টালজিয়াতে ভুগে আমাদের সুখ নষ্ট করেছি। যেমন- আমি ফেলে এসেছি স্কুল ইউনিফর্ম। ফেলে এসেছি লুকোচুরি খেলা বিকেল। আমি ফেলে এসেছি স্কুল ছুটির ঘণ্টা। আমি ফেলে এসেছি সেই এক টাকার আইসক্রিম। আমি ফেলে এসেছি স্কুল ফেরত গলিপথ...। এই যে শান্তি-স্বস্তি-আস্থার ভরসাস্থল আমারা ফেলে এসেছি।

আমরা আশা করি, আমাদের প্রধানমন্ত্রীর এই ব্যাপারে দূরদৃষ্টি আছে। তার থেকে যদি দুই একটা আমাদেরকে বলতেন, বিশেষ করে আমরা যে চুক্তি করে এসেছি। তাতে আমরা শৈশবের সেই শান্তি ফিরে পাব কি না?’

এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বভাবসুলভ হাস্যরসে বলেন, ‘আকাশ বিশাল: দুঃখ রাখার জায়গা নাই, এটা ঠিক। তো মাননীয় সংসদ সদস্যকে বলবো, আকাশে যখন মেঘ জমে আপনি আপনার দুঃখটা সেই মেঘের সাথে ভাগ করে নিয়েন। আর মেঘে যখন বৃষ্টি ঝরে তখন আপনার চোখের পানি একই সাথে মিলেমিশে ঝরাবেন। তাহলেই আপনার দুঃখ লাঘব হবে।

এখন মেঘে মেঘে বেলা কিন্তু অনেক হয়ে গেছে। সকলের বয়সও অনেক হয়েছে। কাজেই শৈশবের স্মৃতি রোমন্থন করা যায়। কিন্তু সেই সুখের দিন আর ফিরে পাওয়া যায় না। এটাই হল বাস্তবতা। সমঝোতা স্মারকের সাথে শৈশবের দু:খ-সুখের কি সম্পর্ক সেটাও কিন্তু আমি খুঁজে পাইনি?

মাননীয় সংসদ সদস্য অত্যন্ত কাব্যিক ও সুন্দরভাবে প্রশ্ন উত্থাপন করেন। আমি যা কিছুই করেছি জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য। দেশের উন্নয়নে আমি বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফর করি সেখানে সমঝোতা স্মারক স্বাক্ষর করি অথবা চুক্তি সই করি অর্থ্যাৎ যা কিছু করি বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করে বাংলাদেশের মানুষকে সুন্দর জীবন দানের জন্য। দারিদ্র, ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যেই করা হয়।

ভারতের সাথে যে সমস্ত সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে তার সবকিছুই দেশের উন্নয়নের স্বার্থে করা হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত