আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ইতিহাস বিকৃতকারীদের শাস্তির আইনের প্রস্তাব সংসদে গৃহীত

ইতিহাস বিকৃতকারীদের শাস্তির আইনের প্রস্তাব সংসদে গৃহীত

একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন প্রণয়ন করার সিদ্ধান্ত প্রস্তাব সংসদে গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।

প্রস্তাবটি উত্থাপন করেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। তিনি তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বলেন, গণহত্যা ও স্বাধীনতার ইতিহাস বিকৃতকারীদের বিচারের জন্য এখনই আইন প্রণয়ন করা হোক। যারা গণহত্যাকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব মানে না, তারা সংবিধান ও জাতীয় পতাকা মানে না। তাই তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হোক। এখনই এই আইন করতে হবে।

প্রস্তাবটি গ্রহণকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ফজিলাতুন নেসা বাপ্পি যে বক্তব্য তুলে ধরেছেন তা ঐতিহাসিক। তার প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী। এই প্রস্তাব আমরা গ্রহণ করলাম। তবে আমি বলে রাখি, এ-সংক্রান্ত একটি আইনের খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। এই আইনের নাম দেওযা হয়েছে, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ আইন’। এটি অতিসত্বর মন্ত্রিসভার বৈঠকে উঠবে। বর্তমান সংসদের মেয়াদকালেই এ আইন পাশ হবে।

ফজিলাতুন নেসা বাপ্পির এই প্রস্তাবকে সসর্থন করে অবিলম্বে আইন করার দাবি জানান, অ্যাডভোকেট নাভানা আক্তার, নুরজাহান বেগম, এম এ আউয়াল, এ কে এম রহমতউল্লাহ, বেগম আখতার জাহান, সিরাজুল ইসলাম মোল্লা, মামুনুর রশিদ কিরণ, গাজী গোলাম দস্তগীর ও শফিকুল ইসলাম শিমুল।

এর পর ফজিলাতুন নেসা বাপ্পির সিদ্ধান্ত প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয়। এ সময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত