আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভিশন-২০৩০ বিএনপির নতুন ধাপ্পাবাজি: কামরুল

ভিশন-২০৩০ বিএনপির নতুন ধাপ্পাবাজি: কামরুল

বিএনপির ‘ভিশন ২০৩০’ নতুন ধাপ্পাবাজি হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
 
শনিবার জাতীয় প্রেস ক্লাবে আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন। ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনার সভার আয়োজন করে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ।
 
কামরুল ইসলাম বলেন, ‘আজকে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করবেন, এটা নতুন একটা ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজি করে জনগণকে আর ভোলানো যাবে না।’
 
তিনি বলেন, ‘আমরা অতীতের বিভীষিকাময় দিনগুলো ভুলিনি। বাংলাদেশের মানুষ আর সেই অবস্থায় ফিরে আসতে চায় না। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। যারা উন্নয়ন থামিয়ে দিতে চায়, যারা জঙ্গিবাদের জন্মদাতা ও মদদদাতা, যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, তাদেরকে কোন অবস্থাতেই বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।’
 
‘তারা (বিএনপি) লেভেল প্লেইং ফিল্ডের নামে সন্ত্রাসীদের অবাধে বিচরণের সুযোগ চাচ্ছে। অন্যদিকে গোপনে ২০১৩-১৪ এর মতো সন্ত্রাস করার ছক কিন্তু তারা তৈরি করছে।’
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির এখন সুবোধ বালকের মতো কথার ফুলঝুরি দেখছেন, ভাল ভাল কথা, দাবি। কথাবার্তায় মনে হচ্ছে আগামী নির্বাচনের জন্য তারা গোপনে প্রস্তুতি গ্রহণ করছেন ঠিকই। আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যও কিন্তু তারা তৈরি হচ্ছেন। কাজেই আমাদের হুঁশিয়ার থাকতে হবে। ষড়যন্ত্র নসাৎ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
মন্ত্রী বলেন, ‘নির্বাচন হবে ২০১৮ সালের শেষের দিকে বা ২০১৯ সালের প্রথম দিকে। আমরা আশা করি এরা (বিএনপি) আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা তাদের সঙ্গে নির্বাচনী খেলা আমরা খেলতে চাই। তারা যদি নির্বাচনে না আসেন তবে তোষামোদ করে নির্বোচনে আনার প্রশ্নই উঠে না।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত