আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

৫৯ দল নিয়ে নতুন জোট ঘোষণা করলেন এরশাদ

৫৯ দল নিয়ে  নতুন জোট ঘোষণা করলেন এরশাদ

৫৯টি রাজনৈতিক দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)-এর ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একই সঙ্গে নিজেকে ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স বা সম্মিলিত জাতীয় জোটেরও চেয়ারম্যান ঘোষণা করেন তিনি। তবে এই জোটে জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ছাড়া অন্য কোনো দলের নিবন্ধনই নেই।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের প্রধান মুখপাত্র হিসেবে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারের নাম ঘোষণা করেন এরশাদ।

জোটের গুরুত্ব সম্পর্কে হুসেই মুহম্মদ এরশাদ বলেন, ‘আজ আমরা এখানে যারা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, রাজনৈতিক নীতি ও আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ তথা সব ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের অনুসারী এবং ধারক ও বাহক। আমাদের অঙ্গীকার আছে-এই জোটে কোনো স্বাধীনতাবিরোধী শক্তির জায়গা হবে না।’

এরশাদ আরও বলেন, ‘বর্তমানে সংসদীয় গণতান্ত্রিক বিশ্বে জোটগত রাজনৈতিক প্রবণতা বিরাজ করছে। আমাদের দেশেও এই ধারা অব্যাহত আছে। আমরাও এই প্রবণতার বাইরে নই। জোটের রাজনীতির মাধ্যমে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্য স্থাপনের সুযোগ থাকে। যা সংঘাতের রাজনীতির বিপরীতে সম্প্রীতির রাজনীতি প্রবর্তন করতে পারে।’

এরশাদ বলেন, ‘প্রথম পর্যায়ে ২টি রাজনৈতিক দল এবং ২টি জোট এই ৪ শরিক নিয়ে আমরা বৃহত্তর একটি জোট গঠন করেছি। আরও ২টি নিবন্ধিত দলের সঙ্গে আমাদের কয়েক দফা কথা হয়েছে। তারাও আমাদের প্রাথমিক আলোচনায় আসার সিদ্ধান্তের কথা জানিয়েছে। তাদের সুবিধামতো আলোচনা করে সিদ্ধান্ত জানালে আমাদের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, জাতীয় ইসলামি মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের প্রমুখ।

জাতীয় ইসলামী মহাজোটে আছে ৩৫টি অনিবন্ধিত রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয় জোটে আছে ২২টি অনিবন্ধিত দল, জাতীয় পার্টি এবং ইসলামিক ফ্রন্ট মিলে মোট ৫৯টি দল নিয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটল।

এই জোটে যুক্তফ্রন্ট নামের একটি ১৫ দলীয় জোটের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলের নেতাকর্মীদের আপত্তির মুখে তাদের নাম প্রত্যাহার করে নেওয়া হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত