আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

২০১৮ সালের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২০১৮ সালের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামন আহমেদ বলেছেন, সরকার ঢাকা শহর থেকে ভিক্ষুক পুনর্বাসনের পরিকল্পনা হাতে নিয়েছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহর ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ ও ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের জন্য ভিক্ষুকদের এবং রাস্তাঘাটের ভাসমান ভিক্ষুকদের জেলা পর্যায়ে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে ২০১৮ সালের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে।

সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সফুরা বেগমের (মহিলা আসন-২) এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টার পর সংসদের অধিবেশন শুরু হয়।

মন্ত্রী জানান, ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করতে ৩টি জোনে বিভক্ত করে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। এলাসমূহ হচ্ছে-বিমানবন্দর ও হোটেল রেডিসন এলাকা, কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকা, হোটেল সোনরগাঁও ও বেইলী রোড এলাকা। এসব এলাকায় ভিক্ষাবৃত্তি বন্ধে ও পূনর্বাসনের লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ভিক্ষাবৃত্তি বন্ধে ও পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা শহরে পত্রিকায় বিজ্ঞাপন, মাইকিং এবং প্লাগ স্ট্যান্ড এর মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে বলে জানান মন্ত্রী।

হিজড়াদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হিজড়া সম্প্রদায়। তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা ও পুনর্বসনের লক্ষ্যে সরকার সার্বিক সহায়তা প্রদানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৩-১৪ অর্থবছর হতে পাইলট কর্মসূচি হিসেবে দেশের ৭টি জেলায় হিজড়া জনগোষ্ঠির জীবন উন্নয়নে কর্মসূচি শুরু হয়।

তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে নতুন ১৪টি জেলাসহ মোট ২১টি জেলায় এ কর্মসূচি ব্যস্তবায়িত হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে পূর্বের ২১ জেলাসহ মোট ৬৪টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ৯ কোটি টাকা। ৫০ বছর বা তদুর্ধ্ব বয়সের ২৩৪০ জনকে অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বয়স্ক ভাতা ও মাসিক ৬০০ টাকা করে বিশেষ ভাতা দেওয়া হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত