আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিএনপির ভিশন ২০৩০ ফাঁকা প্রতিশ্রুতি : কাদের

বিএনপির ভিশন ২০৩০ ফাঁকা প্রতিশ্রুতি : কাদের

ভবিষ্যৎ সরকার পরিচালনায় বিএনপির রূপরেখা ‘ভিশন ২০৩০’কে ফাঁকা প্রতিশ্রুতির রঙিন বেলুন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, চিকিৎসা, পররাষ্ট্রনীতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন খালেদা জিয়া। সাংবিধানিক সংস্কার ও পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট করার আশ্বাস দেন তিনি।

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় লিখিত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটু আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তাদের তথাকথিত ভিশন-২০৩০ উপস্থাপন করেছেন। খালেদা জিযার এই ভিশন-২০৩০ একটি ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন; এই বেলুন অচিরেই চুপসে যাবে। জাতির সঙ্গে একটি তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’

বিএনপি আওয়ামী লীগের ধারণা চুরি করেছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘পরের মেধাস্বত্ব চুরি করা একটি নৈতিক অপরাধ। এটা একধরনের পলিটিক্যাল ডিসঅনেস্টি (রাজনৈতিক অসততা)। একটি রাজনৈতিক দল কতটুকু দেউলিয়া হলে অপর একটি দলের দেওয়া আইডিয়া এবং থট (চিন্তা) নির্লজ্জভাবে চুরি করতে পারে। বিএনপি ইমিটেট (অনুকরণ) করতে পারে। কিন্তু ইনোভেট (উদ্ভাবন) করতে পারে না।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত