আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান অপসারিত

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান অপসারিত

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে তিনি পরিচালনা বোর্ডের সদস্য থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, প্রত্যেকটি ব্যাংকে একজন করে ভাইস চেয়ারম্যান থাকেন। আমাদের এখানে দুজন থাকায় সমস্যা সৃষ্টি হচ্ছিল। ফলে একজনকে সরিয়ে দেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে আল রাজি গ্রুপের প্রতিনিধি ইউসুফ আবদুল্লাহ আল-রাজি ব্যাংকটিতে এখন একজন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে আজ (মঙ্গলবার) সৈয়দ আহসানুল আলম পারভেজের পদত্যাগ দাবি করেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। রাজধানীর বনানীর গলফ ক্লাবে আয়োজিত ব্যাংকটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ দাবি করেন।

সভায় ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খানসহ এমডি আবদুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন। তবে সৈয়দ আহসানুল আলম পারভেজ সভায় উপস্থিত ছিলেন না।

এছাড়া ব্যাংকের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে ৯ জন পরিচালক পদত্যাগের হুমকি দিয়েছেন। গত শনিবার ব্যাংকটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজ এ সংক্রান্ত একটি বিবৃতি দেন। বিবৃতিতে ব্যাংকের ২১ জন পরিচালকের মধ্যে ৯ জন সই করেছেন। এছাড়া তিনজন বিদেশে রয়েছেন।

এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেছিলেন, ভাইস চেয়ারম্যান যে পদ্ধতিতে কাজ করছেন সেটাও ঠিক হচ্ছে না।

উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়। পর্ষদ সভায় ব্যাংকটির চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার পদত্যাগ করায় আরাস্তু খানকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তিনি এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান আজিজুল হক পদত্যাগ করায় নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে ইউসুফ আবদুল্লাহ আল-রাজী পুনর্নির্বাচিত ও অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয় এবং এমডি মোহাম্মদ আবদুল মান্নানকে সরিয়ে নতুন এমডি হিসেবে ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞা নিযুক্ত করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত