আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সিলেটে হচ্ছে দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

সিলেটে হচ্ছে দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। দক্ষিণ সিলেটের সুরমা নদীর দক্ষিণ পাড়ে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মাণ করা হবে।

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিতিতে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দীন আহমদ কামরান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা সচিব সিরাজুল ইসলাম এ কথা জানিয়ে বলেন, দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। আমরা এখন আইন প্রনয়নের কাজ করছি। আইন প্রণয়ন শেষ হলে ভিসি নিয়োগ দেয়া হবে। এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে অর্থমন্ত্রীর সভাকক্ষে এসেছি একটি গুরুত্বপূর্ণ ঘোষণার দেয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে একটি ঐতিহাসিক জনসভায় ঘোষণা দিয়েছিলেন দেশে আরও একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে, সেটি হবে সিলেটে। আজ আমি সেই ঘোষণার বাস্তবায়ন দিতে যাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন তারপর অর্থমন্ত্রী আমাকে চিঠি দিয়ে স্মরণ করিয়ে দিয়েছিলেন সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় কবে হচ্ছে। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন তার অনুমোদন আমরা পেয়েছি। সিলেটে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় যে নীতিমালায় হয়েছে একই নীতিমালায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে।

মোহাম্মদ নাসিম আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই জাতীয় সংসদে এ আইনটি উপস্থাপন হবে। আইনটি জাতীয় সংসদে পাশ হলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমরা যারা সিলেটের অধিবাসী তারা খুবই তৃপ্তি পাচ্ছি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য জায়গা নির্ধারণ করা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত