আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্রতিবন্ধী মেয়েদের ঋতুস্রাব বন্ধের ব্যবস্থা!

প্রতিবন্ধী মেয়েদের ঋতুস্রাব বন্ধের ব্যবস্থা!

দেশে প্রতিবন্ধী নারীদের সঠিক সংখ্যা কত তার কোনও সরকারি বা বেসরকারি হিসেব নেই।

তবে মোট প্রতিবন্ধীদের একটা বড় অংশই নারী এবং নানাভাবে তারা অবহেলার শিকার। সরকারের কর্মকর্তারাও বলছেন, শুধুমাত্র নারী প্রতিবন্ধীদের জন্য বিস্তর কর্মকাণ্ড নেই, যা আছে তা নারী-পুরুষ উভয়ের জন্যই। ফলে আলাদাভাবে নারী প্রতিবন্ধীদের ঋতুস্রাব বা মাসিকের সমস্যাটি নিয়ে কোনও কাজ হয়নি।

প্রতিবন্ধীদের জন্য কাজ করে এমন একটি সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস বা বি-স্ক্যান বলছে, কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধী মেয়েদের ঋতুস্রাব বন্ধ করারও ব্যবস্থা করেন বাবা-মায়েরা ।

তারা যেন মা হতে না পারে তেমন পদক্ষেপও নেয়া হয়।

বিবিসির শায়লা রুখসানা কথা বলেছিলেন একজন নারীর সাথে যাকে পোলিও আক্রান্ত হওয়ায় নয়মাস বয়স থেকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে। তার নাম সালমা মাহবুব।

সালমা মাহবুব বলছিলেন, “প্রতিবন্ধী কিশোরীদের বেশিরভাগই চার দেয়ালের মধ্যে থাকে। সেরকম বন্ধুবান্ধব নেই তাদের। ঘরের বাইরে যাওয়া হয়না, পরিবারও মনে করে না তার লেখাপড়ার দরকার আছে। ফলে ওই মেয়ে ঋতুস্রাব সম্পর্কে জানতে পারে না।”

“আবার অনেক সমস্যার মুখেও পড়তে হয়, নানা কটু কথাও শুনতে হয়। অনেকে এটাও বলে এমনিতেই প্রতিবন্ধী তার মধ্যে আবার এসব হচ্ছে।”- বলছিলেন সালমা।

প্রতি মাসে মেয়েদের এই ঋতুচক্র সামলানো মায়েদের জন্যও অনেক কঠিন বলে মন্তব্য করেন সালমা। তার মতে, অনেক সময় মা-ও বুঝতে পারেন না কিভাবে তার প্রতিবন্ধী মেয়ের যত্ন করবেন তিনি।

“স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বিষয় থাকে ঋতুস্রাবের সময়। প্রতিবন্ধী নারীদের ধরন অনুযায়ী বিশেষ ধরনের ন্যাপকিনেরও প্রয়োজন আছে আমাদের মনে হয়।”

সালমা মাহবুব বলছিলেন, “একজন প্রতিবন্ধী কিশোরী যে একেবারে নিজে কিছু করতে পারে না, সেই সন্তানের মা অনেক কষ্ট পান এবং তিনি মনে করেন যে তার মেয়ের যদি ঋতুচক্র বন্ধ করে দেয়া যায় সেক্ষেত্রে ওর ওপর কোন নির্যাতন হলে সন্তানসম্ভবা হওয়ার সম্ভাবনা থাকবেনা। পাশাপাশি সমাজের চোখেও মেয়ে ছোট হবে না। এই জায়গা থেকে এ কারণে অনেক সময় ঋতুস্রাব বন্ধ করা বা জরায়ু ফেলে দেয়ার চিন্তা করা হয়।”

“তবে অনেক সময় মনে করা হয় প্রতিবন্ধী নারীর এমন চক্রের কী দরকার ওতো মা হতে পারবে না। প্রতিবন্ধী নারীর যে বিয়ে হতে পারে সেও যে মা হতে পারে এটা কিন্তু অনেকে চিন্তা করতে পারে না। পরিবার থেকেই প্রতিবন্ধী কিশোরীর মনের মধ্যে ঢুকিয়ে দেয়া হয় যে তারতো কখনো বিয়ে হবে না।”


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত