আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পদ্মা সেতুর জন্য বিশ্বের সর্বোচ্চ শক্তির হ্যামার বাংলাদেশে

পদ্মা সেতুর জন্য বিশ্বের সর্বোচ্চ শক্তির হ্যামার বাংলাদেশে

পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য বাংলাদেশে আনা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইড্রোলিক হ্যামার (আইএইচসি ৩০০)। বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানিয়েছেন, সোমবার হ্যামারটি পদ্মা সেতুর নির্মাণ এলাকা মাওয়ায় এসে পৌঁছায়। এটি ৩ হাজার কিলোজুল শক্তিসম্পন্ন। এর ওজন ৩৮০ টন। সেতুর পাইলিং কাজের জন্য এটি উপযুক্ত হবে।

তিনি জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবশিষ্ট পাইল ড্রাইভের কাজে এটি ব্যবহৃত হবে।

আগামী জুলাই মাসের শেষ নাগাদ এই পাইল ড্রাইভের কাজ শুরু হতে পারে বলেও জানিয়েছেন এই নির্বাহী প্রকৌশলী।

প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা সেতুতে বর্তমানে যে দুটি হ্যামার ব্যবহৃত হচ্ছে তার একটি ২৪০০ এবং ২০০০ কিলোজুল ক্ষমতার।

পদ্মা সেতুর নির্মাণস্থলে জাহাজে করে ডেনমার্ক থেকে নিয়ে আসা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার।

সেতুর প্রকৌশলীরা জানান, মাওয়া প্রান্তে মূল সেতুর ৩, ৪ এবং ৫ নম্বর পিলারের কাজ ২৪০০ কিলোজুল হ্যামার দিয়ে চলছে। নতুন হ্যামারটি জাজিরা প্রান্তের ৪১  নম্বর পিয়ারে অবশিষ্ট দুটি পাইল ড্রাইভ কাজে যোগ দেবে। ৪১ নম্বর পাইলের কাজ শেষে ৩৪, ৩৩, ৩২, ৩১ এভাবে মাওয়ার দিকে এগুতে থাকবে বিশ্বের শক্তিশালী এ হ্যামারটি।

চায়না মেজর ব্রিজ (এমবিইসি) প্রকৌশলীদের বর্ণনা মতে, কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বার্জে তুলে পাইল নিয়ে আসার পর তা গোলাকার গাইডিং ফ্রেমে তোলা হয়। গাইডিং ফ্রেমের হাইড্রলিক জ্যাকের সাহায্যে তা ১/৬ অনুপাতে স্টেবল করা হয়। তারপর ক্রেনের সাহায্য হাইড্রলিক হ্যামার দিয়ে পাইল পদ্মার তলদেশে নিয়ে যাওয়া শুরু হয়।

 



প্রসঙ্গত, জার্মানির মিউনিখে তৈরি হ্যামারটি গত ২৭ এপ্রিল নেদারল্যান্ডের পোর্ট অব রটারড্যাম থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। ৩৯ দিন শেষে এটি মাওয়ায় এসে পৌঁছায়।

সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা সেতুর কাজে এত দিন তিনটি হাইড্রোলিক হ্যামার ব্যবহার করা হচ্ছিল। এগুলো ১ হাজার, ২ হাজার ও ২ হাজার ৪০০ কিলোজুল ক্ষমতাসম্পন্ন। এর মধ্যে ১ হাজার কিলোজুল ক্ষমতার হ্যামারটি শুধু প্ল্যাটফর্ম তৈরিতে ব্যবহার হতো। বাকি দুটি হ্যামার দিয়ে মূল পাইলিংয়ের কাজ চালানো হয়েছে। কিন্তু এখন কাজের পরিমাণ বেড়ে যাওয়ায় দুই পারে একসঙ্গে পাইলিং চালানো যায় না। এজন্য নতুন হ্যামার আনা হয়েছে।

উল্লেখ্য, এপ্রিল পর্যন্ত প্রকল্পের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন বলছে, মূল সেতু ৩৭ শতাংশ ও নদীশাসনের কাজ ৩০ শতাংশ এগিয়েছে। এর বাইরে দুই পারের সংযোগ সড়ক, টোল প্লাজা, সহায়ক অবকাঠামো, পুনর্বাসনের কাজ প্রায় শেষ। সব মিলিয়ে প্রকল্পের কাজ ৪১ দশমিক ৫ শতাংশ সম্পন্ন হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত