আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত হবে

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত হবে

রাস্তায় চলাচল করা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার (২১ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে আমু এ তথ্য জানান।

সভার সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাবাহিনী জানিয়েছে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। লাইসেন্সবিহীন (রেজিস্ট্রেশনবিহীন) মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে সেটা পার্মানেন্টলি (স্থায়ীভাবে) বাজেয়াপ্ত করা হবে। আর ফেরত দেওয়া হবে না।’

শুধু ঈদকে সামনে রেখে নয় সারা বছরই মোটরসাইকেলের বিরুদ্ধে এ পদক্ষেপ চলবে জানিয়ে কমিটির সভাপতি বলেন, ‘ট্রাফিক পুলিশ যারা এগুলো দেখে তারাই বাজেয়াপ্ত করবে। এটার জন্য বিশেষ আইনের দরকার নেই।’

শিল্পমন্ত্রী বলেন, ‘জঙ্গি কার্যক্রম বিশেষ করে হলি আর্টিজান ঘটনার পর জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর ফলে তাদের কার্যক্রম ধ্বংস করা হয়েছে যা বিশ্বে আর কোথাও ঘটেনি। এটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে সম্ভব হয়েছে। এজন্য তাদের বিশেষভাবে অভিনন্দন জানাই। প্রশংসা করি ও ধন্যবাদ জানাই।’

‘আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা শহরে ৪১০টি ঈদের জামাতসহ সারাদেশের ঈদের জামাতে নিরাপত্তা দেওয়া হবে। ঈদে ঢাকা শহরে কূটনৈতিক এলাকাসহ শপিংমল ও বিভিন্ন টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হচ্ছে’ বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমু।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত