আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জাতির সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ জামাত

জাতির সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ জামাত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সোমবার (২৬ জুন) বাংলাদেশের মুসলমানরা উদযাপন করছে পবিত্র ঈদুল ফিতর। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। যেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ মন্ত্রিপরিষদ সদস্য, বিচারপতি এবং কূটনীতিকরা ছাড়াও বিশিষ্টজনদের সঙ্গে এক কাতারে নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ।

প্রধান এই ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সোমবার সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায় পরপর ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী।

একইভাবে দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, তৃতীয় জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষন একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ইমামতি করেন।

প্রতিবারের মতো দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এই ঈদ জামাতে ইমামতি করেন। এছাড়া রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন লাখো লাখো মুসল্লি। বড়দের হাত ধরে ছোটরাও ঈদ জামাতে শরিক হয়েছে।

প্রতিটি ঈদ জামাত শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এরপর পরস্পরের সঙ্গে কোলাকোলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন মুসল্লিরা।

জাতীয় ঈদগাহে ঈদ নামাজ শেষে হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এর আগে তিনি মুসল্লিদের উদ্দেশে বয়ানে যাকাত দেওয়ার বিষয়ে গুরুত্বরোপ করেন। এসময় তিনি ধনী-গরীব ভেদাভেদ, রাগ, ক্ষোভ ভুলে ঈদ উৎসব পালনের আহ্বান জানান।

বায়তুল মোকাররমসহ অন্যান্য ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাত শেষে মোনাজাতে ইমামরাও মহান আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ এবং আগামী দিনগুলো ঈমান আকিদা নিয়ে চলার আকুতি জানান। এসময় অনেককেই ধুকরে কাঁদতে দেখা গেছে। মুসল্লিদের মুখে মুখে ধ্বনিত হয় আল্লাহু আকবর ও আমিন আমিন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত