আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ৮

গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ৮

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় সোমবার রাতে মাল্টি ফ্যাবস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আল আমিন (৩০)। বাকি হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুরের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, সাভারের ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তিনি জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার চারতলা ভবনের দুতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়ে।

বিস্ফোরণের পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তারা আহতদের উদ্ধার করে কোনাবাড়ি, কাশিমপুর, গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সাভারসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, ঈদের ছুটির পর কারখানাটি মঙ্গলবার খোলার কথা ছিল। তবে সোমবার ডাইং ইউনিটের বয়লার সেকশনটি চালু ছিল। নিচতলায় ২৫-৩০ জন শ্রমিক কাজ করছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ করে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরণ ঘটলে চারতলা ভবনের নিচতলা ও দুতলার দুই পাশের দেয়াল, দরজা-জানালা ও মেশিনপত্র উড়ে যায় এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

এ সময় কারখানার সামনের রাস্তা দিয়ে যাতায়াতকারী বেশকিছু সাধারণ মানুষ আহত হন। বিস্ফোরণের ফলে আশেপাশের কারখানার ভবনগুলো কেঁপে ওঠে এবং দরজা-জানালার কাঁচ ভেঙে যায়। এতে আশেপাশের শ্রমিক এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ওই এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাশ জানান, বিস্ফোরণের ঘটনায় রাত ৯টা পর্যন্ত ৫ জনের মরদেহ এবং গুরুতর আহতাবস্থায় রুকন মিয়া (২৫) নামে এক শ্রমিককে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম আল আমিন (৩০)। বাড়ি কাশিমপুর নয়াপাড়ায়।

ঘটনার খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াৎ হোসেন ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটি গঠন
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, বয়লার বিস্ফোরণের ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ কমিটিতে পুলিশ, ফায়ার সার্ভিস, শিল্প পুলিশসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত