আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তৃতীয়বারের মতো বরখাস্ত হলেন মেয়র মান্নান

তৃতীয়বারের মতো বরখাস্ত হলেন মেয়র মান্নান

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে দুদকের দায়ের করা এক মামলায় আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে ফের সাময়িকভাবে বরখাস্ত করেছে।|

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেয়র অধ্যাপক এম এ মান্নান দায়িত্ব পালনকালে সিটি কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের আয়সমূহ কোনো ব্যাংক হিসাবে না রেখে নিয়মবহির্ভূতভাবে ক্যাশ ইন হ্যান্ড হিসেবে হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার কাছে রাখেন। তারা পরস্পর যোগসাজশে ৯৯৯টি ভূয়া ভাউচার সৃজন করে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন। এ মর্মে দুর্নীতি দমন কমিশন (দুদক) জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

এই মামলায় গত ১২ জানুয়ারি গাজীপুরের বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ১৮ জানুয়ারি অভিযোগপত্র আদালতে গৃহিত হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

একই প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, একই অভিযোগে অভিযুক্ত ওই মামলার অপর আসামি গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তাকে গত বছরের ৮ নভেম্বর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ নিয়ে অধ্যাপক এম এ মান্নানকে তৃতীয়বার বরখাস্ত করা হলো। এর আগে ২৮ মাস বরখাস্ত থাকার পর আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে গত ১৮ জুলাই মেয়রের চেয়ারে বসেন অধ্যাপক এম এ মান্নান।

গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সকালে সিটি করপোরেশনের মাসিক সভা শুরু হয়। সভায় কোরাম সংকট থাকায় মেয়র মান্নান সভা মুলতবি করেন এবং পরে নগরভবন ত্যাগ করেন। বিকেলে সাড়ে ৪ টার দিকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ মেয়রের চেয়ারে বসেন।

প্রসঙ্গত, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মান্নানকে ঢাকায় বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। বর্তমানে সবকটি মামলায় তিনি জামিনে আছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত